গত ২৩ তারিখ টুম্পা কয়াল এর স্বামীর ওপর হামলার ঘটনায় বিধান নগর কমিশনারেট এর কমিশনার এর দ্বারস্থ টুম্পা কয়াল। কমিশনার এর কাছে লিখিত অভিযোগ করলেন তিনি। রাজু নস্কর সহ বাকিদের গ্রেফতার এর দাবী।
২৩ তারিখ সন্ধ্যায় কাজ সেরে বাড়ি ফিরে রাস্তায় বের হয়, অভিযোগ সেই সময় তৃণমূল এর বেশ কিছু দুষ্কৃতী তাকে ঘিরে ধরে মারধর করে।সেই সময় তৃণমূল এর বিজয় মিছিল চলছিল, সেখান থেকে তৃণমূল এর কর্মীরা মারধর করে বলে অভিযোগ। এর পর কোনো ভাবে তাকে নিয়ে জিরানগাছা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা করিয়ে টেকনোসিটি থানায় আসে টুম্পা কয়াল ও তার স্বামী বিশ্বজিৎ মন্ডল। সেখানে অভিযোগ দায়ের করে। টুম্পার দাবী যতক্ষন না দোষীরা গ্রেফতার হবে ততক্ষন সে থানায় বসে থাকবে।দোষীদের গ্রেফতারির দাবী জানাচ্ছে টুম্পা কয়াল।







