অফবিট

ভাইফোঁটার প্রস্তুতিতে দ্বিতীয়া কখন শুরু হচ্ছে, ভাইফোঁটার তিথি কখন লাগছে জানুন

আগামী রবিবার ভাইফোঁটা উদযাপিত হবে, যা ভাই-বোনের বন্ধনকে আরও মজবুত ও মধুর করে তোলে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী, দ্বিতীয়া তিথি শুরু হচ্ছে শনিবার, ২ নভেম্বর রাত ৮টা ২৩ মিনিটে এবং শেষ হবে রবিবার রাত ১০টা ৬ মিনিটে। গুপ্তপ্রেশ পঞ্জিকা মতে, তিথি শুরু সন্ধ্যা ৬টা ৫৩ মিনিটে, শেষ রাত ৮টা ১৫ মিনিটে। এই সময়ের মধ্যেই ভাইয়ের কপালে মঙ্গলফোঁটা দিয়ে আশীর্বাদ করার শ্রেষ্ঠ মুহূর্ত।

ভাইফোঁটার আচার-অনুষ্ঠানে বোনেরা ভাইয়ের কপালে তিলক দিয়ে উচ্চারণ করেন, “ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা,” যা ভাইয়ের সুস্থতা ও দীর্ঘায়ু কামনার প্রতীক। এরপর ভাইকে মিষ্টিমুখ করানো ও প্রীতির উপহার বিনিময়ের মাধ্যমে সম্পন্ন হয় এই পবিত্র উৎসব।

হিন্দু শাস্ত্রমতে, নরকাসুর বধ করে শ্রীকৃষ্ণ যখন ফিরে আসেন, তখন তাঁর বোন সুভদ্রা তাঁর কপালে ফোঁটা দিয়ে মিষ্টি খাওয়ান। সেই থেকেই এই বিশেষ উৎসবের সূচনা।

ভাইফোঁটার মাধ্যমে ভাই-বোনের সম্পর্কের মধুরতা ও ঐতিহ্য বজায় থাকে। পরস্পরের মঙ্গল কামনায় সমৃদ্ধ হয় সম্পর্ক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.