ইন্ডিয়ান সুপার লিগের চলতি আসরে টানা ছয় পরাজয়ে পিছিয়ে থাকা ইস্টবেঙ্গল এফসি শনিবার মিনি ডার্বিতে মহমেডান স্পোর্টিংয়ের মুখোমুখি হতে চলেছে। লাল-হলুদ শিবিরে চোট আঘাতে জর্জরিত পরিস্থিতিতে ফরোয়ার্ড দিমিত্রিয়স দিয়ামান্তাকোসের মাঠে থাকা নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। মঙ্গলবার অনুশীলনে হালকা জগিং করতে দেখা যায় দিমিকে, যা দেখে অনেকেই মনে করেন, তার চোট এখনও পুরোপুরি সারে নি।
যদিও বুধবারের সর্বশেষ আপডেটে জানানো হয়েছে, দিমি দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলন করেছেন। এই খবরে কিছুটা স্বস্তি ফিরেছে ইস্টবেঙ্গল শিবিরে। তবুও দিমি পুরোপুরি ফিট না হলে কোচকে বিকল্প স্ট্র্যাটেজির দিকে নজর দিতে হতে পারে।
এদিকে, আইএসএল পয়েন্ট তালিকার একেবারে নিচের দিকে থাকা ইস্টবেঙ্গল। তার ঠিক উপরের মহমেডান স্পোর্টিং – দুটো দলের কাছেই এই ম্যাচ নিজেদের মর্যাদা রক্ষার লড়াই। ইস্টবেঙ্গল সমর্থকরা এই মিনি ডার্বিতে ঘুরে দাঁড়ানোর আশা করছে, বিশেষ করে প্রতিদ্বন্দ্বী দলও দুর্বল অবস্থায় থাকায়।
তবে, দিমির মাঠে থাকা বা না থাকা ম্যাচের ফলাফলে বড় ভূমিকা রাখতে পারে। ডার্বির উত্তেজনা ও দলের ঘুরে দাঁড়ানোর সংকল্পই হতে পারে লাল-হলুদের জয়লাভের মূল চাবিকাঠি।







