জ্বরকে উপেক্ষা করেই সিপিএমের বর্ষিয়ান নেতা বিমান বসু উত্তরবঙ্গের কর্মসূচিতে গিয়েছিলেন। ফেরার সময় অসুস্থ হয়ে পরলেন সিপিএম নেতা। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিমান বসু। চিকিৎসকদের মতে স্থিতিশীল রয়েছে সিপিএম নেতার শারীরিক অবস্থা।
উত্তরবঙ্গের কর্মসূচি থেকে ফেরার সময় মালদাহে অসুস্থ হয়ে পরেন সিপিএম নেতা। প্রথমে তিনি হাসপাতালে ভর্তি হতে চাননি। সিপিএমের বর্ষীয়ান নেতা বিমান বসু চেয়েছিলেন আলিমুদ্দিন স্ট্রীটে নিজের চিকিৎসা করাতে। তবে অন্যান্য নেতাদের অনুরোধে শেষ পর্যন্ত তিনি রাজি হন শেক্সপীয়ার স্বরলিতে হাসপাতালে ভর্তি হতে। বর্তমানে চিকিৎসক মহল জানিয়েছে সিপিএম নেতা শারীরিক পরিস্থিতি স্থিতিশীল।
এ প্রসঙ্গে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন, “৩ দিন ধরে জ্বর ছিল। জ্বর না কমায় বিমানদাকে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। দুপুরে ডাক্তারেরা দেখবেন। তার পর কীভাবে চিকিৎসা এগোবে, সেই সিদ্ধান্ত নেওয়া হবে।”
এ প্রসঙ্গে সিপিএম নেতা রবীন দেব জানিয়েছেন, “আপাতত বিমান বসুর শারীরিক অবস্থা স্থিতিশীল। কয়েকজন তাঁকে গিয়ে দেখে এসেছেন”।







