কলকাতা

কলকাতায় ফের বাড়ছে করোনা সংক্রমণ, আক্রান্ত ৩ জন, এর মধ্যে এক ৫ মাসের শিশু

গোটা দেশে ফের মাথাচাড়া দিচ্ছে করোনা সংক্রমণ। এরই মধ্যে রাজ্য রাজ্যেও করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। কলকাতায়ও ফের বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় কলকাতায় নতুন করে ৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে এক ৫ মাসের শিশুও রয়েছে।

কলকাতার তিনটি হাসপাতালে চিকিত্‍সাধীন তিন রোগীর শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে। তবে সেগুলি করোনার ভাইরাসের জেএন ১ ভ্যারিয়েন্টের কিনা, তা জানতে নমুনার জিনোম সিকোয়েন্স করতে কল্যাণীর ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োমেডিক্যাল জিনোমিক্সে পাঠানো হবে।

রাজ্যেও ফের জোর দেওয়া হয়েছে করোনা পরীক্ষার উপরে। সেই মতো করোনা লাইক ইলনেস অর্থাত্‍ করোনার মতো অসুখের উপসর্গ থাকলেই পরীক্ষা করা হচ্ছে।

সূত্রের খবর, বুধবার রাজ্যের সরকারি হাসপাতালে মোট ১৯৩ জনের আরটিপিসিআর পরীক্ষা হয়। তবে কারোর রিপোর্ট পজিটিভ আসেনি। আক্রান্ত ৩ জনের মধ্যে এক ৫ মাসের শিশুও রয়েছে। ওই শিশু ভর্তি মেডিক্যাল কলেজে। গত ৬ দিন ধরে খিঁচুনি আক্রান্ত হয়ে ভর্তি হয় বিহারের বাসিন্দা এই শিশু। আপাতত ওই তিনজনকে কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে।

করোনা আক্রান্তদের উপর বিশেষভাবে নজরদারি করতে বলা হয়েছে

কেন্দ্রের পরামর্শের পরেই নবান্নে বৈঠকে বসেন মুখ্যসচিব ও স্বাস্থ্যসচিব। করোনা আক্রান্তদের উপর বিশেষভাবে নজরদারি করতে বলা হয়েছে। টেস্টিংয়ের উপরও গুরুত্ব দিতে বলা হয়েছে। নমুনা আসার পরেই যাতে জিনোম সিকুয়েন্সিংয়ের জন্য পাঠানো হয় সেদিকে হাসপাতালগুলিকে প্রয়োজনীয় নির্দেশ দিতে হবে।

নীতি আয়োগের কর্তা ভিকে পল জানালেন, এখনই আতঙ্কের কোনও কারণ নেই

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত ৬০০-র বেশি। গত ২ সপ্তাহে দেশে করোনায় ১৬ জনের মৃত্যু হয়েছে। করোনার হঠাত্‍ বাড়বাড়ন্তে রাজ্যগুলিকে সতর্ক থাকার বার্তা দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। তবে এখনই আতঙ্কের কোনও কারণ নেই বলে জানিয়েছেন নীতি আয়োগ (স্বাস্থ্য) কর্তা ভিকে পল।

বিশেষজ্ঞদের মতামত

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের ডিরেক্টর ড. প্যান্ডিমিও কেওডজিওস বলেন, “ওমিক্রন ভ্যারিয়েন্টের নতুন উপপ্রজাতিগুলো এখনও আমাদের জন্য একটি উদ্বেগ। তবে, আমরা এখনও এই ভ্যারিয়েন্ট সম্পর্কে অনেক কিছু জানতে পারি।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.