জেলা

সবং এর উজ্জল নক্ষত্র স্বাধীনতা সংগ্রামী অনাথবন্ধু !

নিজস্ব সংবাদদাতা: ভারতবর্ষের স্বাধীনতা ইংরেজদের দয়ার দান নয়। দীর্ঘ নব্বই বছরের রক্তক্ষয়ী সংগ্রামের ফলেই এসেছে স্বাধীনতা। অবিভক্ত মেদিনীপুরের মাটি আন্দোলনের মাটি। যেখানে জন্ম নিয়েছে একাধিক বীর বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী। দেশমাতৃকা ভারতবর্ষের স্বাধীনতার জন্য ছিল নিবেদিত প্রান।

পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার জলবিন্দু গ্রাম। ১৯১১ সালের ২৯ শে অক্টোবর এই পূন্যভূমিতে জন্মগ্রহন করে অনাথবন্ধু পাঁজা নামে এক উজ্জ্বল নক্ষত্র। সেদিন কে জানত এই বীর অনাথবন্ধু স্বাধীনতার জন্য নিজের প্রান বিসর্জন দেবে??

মেদিনীপুরের হিন্দু স্কুলে অনাথবন্ধু নবম শ্রেনী উত্তীর্ন হলেও পড়াশুনার প্রতি তার আগ্রহ ছিল না। কারন তিনি বিপ্লবীদের সংস্পর্শে এসে গিয়েছিলেন। মাথার মধ্যে বৈপ্লবিক চিন্তাধারায় মশগুল থাকতেন তিনি। বাড়ী থেকে স্কুল পরিবর্তন করে ভর্তি করে মেদিনীপুর কলেজিয়েট স্কুলে। কিন্তু সেখানেও তিনি আরোও বিপ্লবমুখী হয়ে পড়ে। সকালে বাড়ী থেকে বেরিয়ে, নামমাত্র স্কুলে গিয়ে বাকী সময়টা কাটাতেন মেদিনীপুর শহরের বিভিন্ন বৈপ্লবিক আড্ডায়।

বিপ্লবী নেতাদের শিক্ষা থেকে এই কথা তিনি বিশ্বাস করতে শিখেছিলেন যে, ভিক্ষা দ্বারা স্বাধীনতা লাভ সম্ভব নয়,মারকা বদলা মারই ইংরেজদের যোগ্য শাস্তি। শহীদদের রক্ত দিয়ে স্বাধীনতা আদায় করে নিতে হবে।

তৎকালীন অবিভক্ত মেদিনীপুরের ইংরেজ জেলাশাসক ছিলেন অত্যাচারী বার্জ। নির্মম অত্যাচারে অতিষ্ঠ হয়েছিলো মেদিনীপুরের মানুষ। বিপ্লবী অনাথবন্ধু পাঁজা ইংরেজ জেলাশাসক বার্জকে গুলি করে হত্যা করে। ধরা পড়ার পূর্বে, পালানোর কোনো উপায় না থাকলে, মাত্র ২২ বছর বয়সী অনাথবন্ধু নিজেই নিজের মাথাতে গুলি করে বিসর্জন দেয় নিজের প্রান। সেদিন ইংরেজ জেলাশাসকের নির্মম ও কঠোর অত্যাচার থেকে রক্ষা করেছিলো মানুষকে।

আজও পশ্চিম মেদিনীপুরের সবং বিপ্লবী শহীদ অনাথবন্ধু পাঁজার স্মৃতি বহন করে চলেছে। ৭৬ তম স্বাধীনতা দিবসের প্রাককালে আমাদের প্রতিনিধী সব্যসাচী হাজির সেই পূন্যভূমিতে। কি জানালো তাদের উত্তরসূরী??

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.