ধর্মশালা টেস্টে ভারতীয় ব্যাটাররা ইংরেজ বোলারদের নাজেহাল করে ছাড়লেন । বেন স্টোকস’রা ২১৮ রানে অলআউট হয়ে যাওয়ার পর প্রথম দিনের খেলা শেষে রোহিত শর্মা’রা ১৩৫ রান করেছিলেনএক উইকেট হারিয়ে । দ্বিতীয় দিন সমর্থকদের বিরাট চমক দিলেন তাঁরা। চলতি ইনিংসে ৫০০’র দোরগোড়ায় রান করে ইংল্যান্ড’কে অনেকটা পিছনে ফেলল টিম ইন্ডিয়া ।
রোহিত-শুভমন’রা ধর্মশালার স্পিন সহায়ক পিচে ইংরেজদের শাসন করলেন । ১৬২ বলে ১০৩ রান করলেন হিটম্যান। শুভমন গিল’ও অধিনায়কের পাশাপাশি দায়িত্বশীল ইনিংস খেললেন । ১৫০ বলে ১১০ রানের বড় ইনিংস খেললেন ভারতীয় দলের এই তরুণ তারকা। এই দুই তারকার দুরন্ত সেঞ্চুরির সুবাদে টিম ইন্ডিয়া অনায়াসে ৩০০’র দোরগোড়ায় পৌঁছে যায়। রোহিত-শুভমন’রা ফেরার পর বাকি কাজটা করলেন অভিষেক ম্যাচ খেলতে নামা দেবদূত প্যাডিকল এবং সরফরাজ খান। তরুণ দুই ব্যাটারের জুটি আক্রমণাত্মক ব্যাটিং করে দ্রুত রান তুলতে থাকেন। ১০৩ বলে ৬৫ রান সংগ্রহ করেন দেবদূত। অন্যদিকে, সরফরাজের সংগ্রহ ৫৬ রান ৬০ বলে করেন । পঞ্চম টেস্টের দ্বিতীয় দিন ইংরেজ বোলারদের কঠিন পরীক্ষার মুখে ফেলেন ভারতের মিডল অর্ডার ব্যাটাররা।
রোহিতদের ইনিংসে শোয়েব বসির(৪) এবং টম হার্টলি(২) মিলে মোট ৬ উইকেট নেন। উল্লেখ্য এ দিন ইংরেজ বোলারদের এই জুটি সবচেয়ে বেশি রান দিলেন। শোয়েব ৪৪ ওভারে ১৭০ রান দেন অন্যদিকে টম ৫ ওভার (৩৯ওভার) কম বোলিং করে ১২৬ রান দেন। অর্থাত্ ইংল্যান্ডের দুই সফল বোলারের বিরুদ্ধে আক্রমণাত্মক ব্যাটিং করে ভারতীয় ব্যাটস ম্যানরা’বাজবল’ দর্প চূর্ণ করেন । দ্বিতীয় দিনের শেষে ৮ উইকেট হারিয়ে ১২০ ওভারে ৪৭৩ রান করে টিম ইন্ডিয়া। এই সুবাদে বেন স্টোকস’দের থেকে ভারতীয় দল২৫৫ রানে এগিয়ে থাকল।







