ক্রাইম

নতুন সাইবার ক্রাইম এর মাধ্যমে প্রতারণার পদ্ধতি,ধনী মহিলাদের সঙ্গে সম্পর্ক তৈরি করুন এবং গর্ভবতী হলে কোটিপতি হন

সম্প্রতি আমাদের প্রযুক্তির পরিবর্তন ঘটার সাথে সাথে বহু মানুষেরও চিন্তা ভাবনা বদলেছে এবং বদলেছে এই প্রযুক্তির ব্যবহারও। আধুনিক যুগে প্রযুক্তি হল খুবই গুরুত্বপূর্ণ এটি বস্তু। যার মাধ্যমে মানুষ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে টাকা পাঠাচ্ছে ,ফোনে কথা বলতে পারছে আরো অন্যান্য বিষয়েও সুবিধা রয়েছে। কিন্তু এর সাথে রয়েছে বহু অসুবিধা জনক বিষয়ক। কিছু মানুষ এই প্রযুক্তিকে খুব বাজে কাজের জন্য ব্যবহার করে। ইতিমধ্যে ঘটেছে এক ঘটনা, কিছু সাইবার ক্রাইম তারা এই প্রযুক্তিকে ব্যবহার করে বহু মানুষের কাছ থেকে লুটেছে বহু অংকের টাকা ও গাড়ি এমনকি সম্পত্তিও। ঘটনাটি ঘটার পর থেকে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে।‌এক অদ্ভুত এবং বিপজ্জনক প্রতারণার ঘটনা প্রকাশ্যে এসেছে, যেখানে বেকার পুরুষদের সোশ্যাল মিডিয়ায় সহজে টাকা উপার্জনের প্রলোভন দেখিয়ে প্রতারণা করা হচ্ছে।এই প্রতারকরা ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সক্রিয় এবং তারা বেকার যুবকদের ‘প্রেগনেন্সি জব’ নামে ভুয়া প্রস্তাব দিয়ে আকৃষ্ট করছে।
প্রতারণা কীভাবে কাজ করে?
প্রতারকরা সাধারণত তাদের প্রস্তাবকে বিশ্বাসযোগ্য করার জন্য ধনী এবং প্রভাবশালী মহিলাদের চুরি করা ছবি এবং প্রোফাইল ব্যবহার করে। এই ভুয়া প্রোফাইলগুলি বেকার যুবকদের এমন এক প্রলোভন দেখায় যেখানে ধনী মহিলাদের গর্ভবতী করতে পারলে বড় অংকের পুরস্কার পাওয়া যাবে। প্রতারকরা দাবি করে, সফলভাবে কাজটি শেষ করলে ২০-৫০ লক্ষ টাকা, বিলাসবহুল গাড়ি এবং সম্পত্তি উপহার দেওয়া হবে। অর্থনৈতিক সমস্যায় ভুগতে থাকা বেকার যুবকরা এমন প্রস্তাবে আকৃষ্ট হয়ে প্রতারণার ফাঁদে পা দেয়। তারা ‘ইমপ্লান্টেশন পিরিয়ড’-এর কথা বলে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে মহিলাকে গর্ভবতী করলে পুরস্কার দেওয়ার প্রতিশ্রুতি দেয় । তারা বলে, এই টাকা প্রক্রিয়ার একটি অংশ এবং সফল হলে বড় পুরস্কার দেওয়া হবে। যখন শিকার টাকা পাঠায়, তখন প্রতারকরা শিকারকে ব্লক করে দেয় বা যোগাযোগ বন্ধ করে দেয়। এর ফলে শিকার আর্থিক ক্ষতির পাশাপাশি মানসিক প্রতারণারও শিকার হয়। এই প্রতারণা চক্র অত্যন্ত সংগঠিত এবং অনেকেই এর শিকার হয়েছেন।
সম্প্রতি বিহার পুলিশ এই চক্রে জড়িত ৮ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। পুলিশের মতে, এই চক্র গোটা দেশে ছড়িয়ে থাকতে পারে। পুলিশ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের এমন প্রলোভনের ফাঁদে না পড়ার পরামর্শ দিয়েছে।
কেন এটা বিপজ্জনক?
এই প্রতারণা শুধু আর্থিক ক্ষতিই নয়, সামাজিক এবং ব্যক্তিগত ক্ষতিরও কারণ হতে পারে। এই ধরনের প্রতারণা পুরুষদের গোপনীয়তা এবং আত্মসম্মানে আঘাত হানে। প্রায়ই ভুক্তভোগীরা সামাজিক কলঙ্কের ভয়ে এমন ঘটনার অভিযোগ করেন না, যা প্রতারকদের উৎসাহিত করে।
কীভাবে সতর্ক থাকবেন?
প্রলোভনে পা দেবেন না: সোশ্যাল মিডিয়ায় কোনো আকর্ষণীয় প্রস্তাব দেখলে সাবধান থাকুন, বিশেষ করে যেখানে বড় পুরস্কার বা সম্পত্তির প্রতিশ্রুতি দেওয়া হয়।
ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না: আপনার ব্যক্তিগত তথ্য যেমন আধার কার্ড, ব্যাংকের বিবরণ ইত্যাদি কোনো অপরিচিত ব্যক্তিকে দেবেন না।
সত্যতা যাচাই করুন: কোনো অস্বাভাবিক কার্যকলাপের সন্দেহ হলে সঙ্গে সঙ্গে পুলিশ বা সাইবার সিকিউরিটি টিমের সঙ্গে যোগাযোগ করুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.