জেলা

বাংলাদেশ থেকে আসা নাগরিক দের ঠাঁই দেওয়া হবে না গেস্ট হাউস বা হোটেলেও ! সিদ্ধান্ত বারাসাতবাসীর

অশান্ত হয়ে রয়েছে বাংলাদেশ। প্রতিবেশী রাষ্ট্রে হিন্দুদের উপর আক্রমণ চলছেই বলে অভিযোগ। তাই ওপার বাংলা থেকে এপার বাংলায় চলে আসতে চাইছেন পদ্মাপারে বসবাসকারী হিন্দুরা।এই আবহে বারাসাতে বেশকিছু হোটেল মালিকরা একটা সিদ্ধান্ত নিয়েছেন তা হল, ওপার থেকে এপারে আসা বাংলাদেশের নাগরিকদের ঘর ভাড়া না দেবেন না তাঁরা।এমত অবস্থায় শুক্রবার সকালে বারাসাতের বিভিন্ন গেস্ট হাউস গুলিতে বাংলাদেশিদের থাকতে না দেওয়ার আবেদন জানালেন বারাসাতের সাধারণ মানুষ। এদিন বারাসাতের বেশ কয়েকটি বড় গেস্ট হাউসে গিয়ে তারা গেস্ট হাউসের কর্তৃপক্ষের কাছে দাবি করেন যারা বাংলাদেশে হিন্দু ভাইদের সাথে অত্যাচার করছে এমন যদি কেউ ও দেশ থেকে এ দেশে এসে থাকতে চায় তাদেরকে কোন গেস্ট হাউস ভাড়া দেবেন না। এদিন বারাসাতের এক গেস্ট হাউজের ম্যানেজার জানান আগে দেশ, দেশের সম্মান, পরে ব্যবসা ৷ তাতে যত ক্ষতি হয় হোক তারা তাদের সাথে সহমত পোষণ করে ৷ বাংলাদেশে সম্মানের কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত বলে জানান তিনি ৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.