বিদেশ

উত্তপ্ত সিরিয়া, মধ্যরাতে সতর্কতা জারি করলেও ভারতীয় বিদেশ মন্ত্রক

বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে বিভিন্ন দেশ উত্তপ্ত হয়ে রয়েছে। একদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, অন্যদিকে ইসরাইলের উপর চলছে আক্রমণ। এমনকি ক্রমাগত হিংসার ঘটনা ঘটেই চলেছে বাংলাদেশ। তারই মধ্যে উত্তাল হয়ে উঠল সিরিয়া। যার জন্য শুক্রবার গভীর রাতে ভারতীয় বিদেশমন্ত্রকের তরফ থেকে জারি করা হলো সর্তকতা।

এই ভয়ংকর পরিস্থিতি ২০১১ সালের যুদ্ধের পর এই প্রথমবার তৈরি হল।রাশিয়া ও ইরান সমর্থিত বাসার আল-আসাদের সরকারকে সরিয়ে ফেলতে তৎপর হয়েছে একাধিক জঙ্গি গোষ্ঠী। টলোমলো অবস্থা সেখানকার রাজনৈতিক পরিস্থিতির। প্রতিনিয়ত পরিস্থিতি আরো সংকটজনক হয়ে উঠছে। যার ফলে যে কোনও মুহূর্তেই শহরের ক্ষমতা দখল করতে পারে জঙ্গিগোষ্ঠী। ইতিমধ্যেই আলেপ্পো, হামা সহ একাধিক শহরের দখল নিয়েছে জঙ্গিরা।

সিরিয়াতে উত্তেজনা তৈরি হওয়ায় গতকাল গভীর রাতেই ভারতের পক্ষ থেকে সর্তকতা জারি করা হয়। সেখানে জানানো হয় বর্তমানে সিরিয়াতে উত্তপ্ত পরিস্থিতির কারণে ভারতবাসীদের সেখানে যেতে না করেছে। এমনকি বসবাসকারী ভারতীয়দের যত দ্রুত সম্ভব ফিরে আসার জন্য আবেদন জানানো হয়েছে। এছাড়াও যারা ওখানে হয়েছে তারাও যেন খুব প্রয়োজন ছাড়া বাড়ি থেকে না বেরোনোর নির্দেশ দেওয়া হয়েছে।

যেকোনো ভারতীয় সমস্যায় পরলে তারা যেন দ্রুত ভারতেও দূতাবাসের যোগাযোগ করতে পারে তার জন্য চালু করা হলো ইমারজেন্সি হেল্পলাইন নাম্বার ও ইমেইল আইডি। সেই ইমার্জেন্সি হেল্পলাইন নম্বর হল- +963 993385973। এছাড়া কোনও সাহায্যের জন্য hoc.damascus@mea.gov.in – এই ইমেইল আইডিতেও যোগাযোগ করা যেতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.