জেলা

গৃহস্থের বসতঘরে পূর্ণবয়স্ক গোখরো সাপ ঢুকে পড়ায় আতঙ্কে গোটা পরিবার

সম্প্রীতিককালে দেখা গেছে বিভিন্ন বিষধর সাপের কামড়ে মৃত্যু হয়েছে বহু মানুষের। যা ব্যতিক্রম নয় নদীয়ার শান্তিপুর। আবারো বসতঘরের ভেতরে ঢুকে পড়ল পূর্ণবয়স্ক বিষধর গোখরো সাপ। নদীয়ার শান্তিপুর থানার সূত্রাগড় অঞ্চলের তামেলি পাড়ার চন্দন প্রামাণিক নতুন ঘর তৈরি করেছেন কিছুদিন আগে। রবিবার হঠাৎই ওই ঘরের ভেতরে একটি পূর্ণবয়স্ক বিষধর গোখরো সাপ দেখে গা শিউরে ওঠে পরিবারের সদস্যদের। ফোস ফাস আওয়াজে আতঙ্ক গ্রাস করে তাদের। খবর ছড়াতেই ভিড় জমায় প্রতিবেশীরা।

চন্দন প্রামানিকের কথাই, তিনি বনদপ্তরকে বিষয়টি জানালে বনদপ্তরের আধিকারিকরা সময় লাগবে বলে জানিয়েছেন। তবে যতক্ষণ না পর্যন্ত বিষধর গোখরো সাপটি উদ্ধার হচ্ছে ততক্ষণ পর্যন্ত পরিবারের নওয়া খাওয়া মাথায়। এর আগে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সহ গ্রীষ্মকালে গোটা শান্তিপুরে বিষধর সাপের উপদ্রব ছিল যথেষ্টই। মারাত্মক বিষধর কালাচ সাপের কামড়ে মৃত্যু হয়েছে একাধিক ব্যক্তির, তারপর থেকেই সাপের নাম শুনলেই অনেকের গা শিউরে ওঠ। শান্তিপুর শহর অঞ্চল মানে ঘনবসতি পূর্ণ, নেই ঝোর জঙ্গল, কিন্তু কিভাবে বিষধর সাপের উপদ্রব বাড়ছে এই নিয়ে দুশ্চিন্তায় গোটা শান্তিপুরবাসী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.