রাজ্য

জম্মু-কাশ্মীরে যাত্রীবোঝাই‌ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার, মৃত ১০

মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল জম্মু-কাশ্মীরে। শুক্রবার ভোরবেলা ঘটে গেল এই ভয়াবহ দুর্ঘটনা। একটি যাত্রীবোঝাই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে যায়। এই দুর্ঘটনায় মৃত হয়েছে অন্তত পক্ষে ১০ জনের। ইতিমধ্যেই উদ্ধার কাজে নেমেছে বিপর্যয় মোকাবিলা দল ও সিভিক কুইক রেসপন্স টিম।

আজ সকাল বেলা একটি যাত্রীবোঝাই গাড়ি জম্মু-কাশ্মীরের জাতীয় সড়কের রামবান এলাকা দিকে যাচ্ছিল। সেই সময় আচমকাই গাড়িটি নিয়ন্ত্রণ অফ দিয়ে ৩০০ ফুট গভীর খাদে পরে যায়। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে অনেক জনের। পাশাপাশি আহতরা চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। বিপর্যয় মোকাবিলা দল খতিয়ে দেখছে ওই গভীর খাদে আরো কেউ আটকে রয়েছে কিনা।

পাশাপাশি গতকাল থেকে জম্মু-কাশ্মীরা ঝির ঝড়ে বৃষ্টি হয়েছে। পাশাপাশি আজ সকাল থেকেও চলছিল বৃষ্টি ও তুষারপাত। যার ফলে কুয়াশায় ঢেকে রয়েছে চারিদিক। সেই কারণে প্রশাসন খতিয়ে দেখছে দৃশ্যমানতার অভাবে এই দুর্ঘটনা ঘটেছে কিনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.