কলকাতাক্রাইম

হিডকোর সরকারি জমি পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা ! গ্রেফতার ৩

নিউটাউনে হিডকো জমি বিক্রির নামে প্রতারণা করে গ্রেফতার জয়শ্রী ব্যানার্জি বিশ্বাস নামে এক মহিলা দমদম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বিধান নগর গোয়েন্দা শাখার পুলিশ। একাধিক ব্যক্তিকে হিডকোর ভুয়ো জমি দেখিয়ে একাধিক টাকা হাতিয়ে প্রতারণা করতো । জানা গেছে এই ভাবেই এই মহিলা একটি প্রতারণা চক্র চালাত । এর আগেও বিধান নগর গোয়েন্দা শাখার পুলিশ দুজনকে গ্রেফতার করে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই এই মহিলার খোঁজ পায়ে পুলিশ। পুলিশ তদন্ত নেমে জানতে পারে এই মহিলা , একাধিক ব্যক্তির থেকে কয়েক কোটি টাকা প্রতারণা করেছে হিডকোর সরকারি জমি পাইয়ে দেওয়ার নাম করে । অভিযুক্তকে আজ বারাসাত আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ , এমনটাই জানা গেছে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.