বিতর্ক যেন পিছুই ছাড়ছে না যাদবপুর বিশ্ববিদ্যালয়ের। আর এবার বিতর্কের জেরে , যাদবপুর ক্যাম্পাসে , চার পড়ুয়ার প্রবেশ নিষিদ্ধ করা হলো । অভিযোগ , বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্রীকে কটূক্তি করেছে , ওই চার পড়ুয়া । এই ঘটনায় , প্রতিবাদ করায় , এক ছাত্রকে মারধর করা হয় বলেও অভিযোগ ।
জানা গিয়েছে , বুধবার সন্ধ্যায় ঘটনার সূত্রপাত । বচসা বাঁধে ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ও কলা বিভাগের পড়ুয়ার মাঝে । তাদের মধ্যে বাঁধে গণ্ডগোল । কিন্তু হঠাৎ কি এমন হলো ?
অভিযোগকারিণীর কথায় , “আমাদের মধ্যে দুজন , ক্যাম্পাসের ভিতরে একটি ছেলে ও মেয়ে হাত ধরে হাঁটছিল। সেই সময় সৃজনরা ( ইঞ্জিনিয়ারিং ছাত্র ) ক্যাম্পাসের ভিতরে বসেছিল। আর নেশা করছিল। ওরা ওই ছেলে আর মেয়েটিকে প্রশ্ন করে ক্যাম্পাস কি প্রেম করার জায়গা? এটা কি পার্ক? যাদের বলেছিল, সেই ছেলে আর মেয়েটা যেই প্রশ্ন করেন কেন বলা হচ্ছে এই কথা? তখন সৃজন সর্দার ওই মেয়েটিকে হাত মচকে দেয়।” জানা গিয়েছে এই বচসাই গড়ায় হাতাহাতিতে ।অভিযোগ , এক ছাত্রকে ফেলে পেটানোও হয় ।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য এবিষয়ে বলেছেন ,ক ্যাম্পাসের মধ্যে শান্তি -শৃঙ্খলা বজায় রাখতে যা যা করণীয় তা করা হবে। বিশ্ববিদ্যালয় কোনো ভাবেই চায় না যে কোনো পড়ুয়ার কেরিয়ার নষ্ট হোক ।







