বিশ্ব

ট্রাম্প মোদী শুল্ক সংঘাত মিটতেই ‘প্যাক্স সিলিকা’ জোটে যোগ হলো ভারত

শুল্কসংঘাত ও বাণিজ্যচুক্তি নিয়ে ভারতের সঙ্গে আমেরিকার টানাপড়েন চরমে উঠেছিল। তবে সেই সমস্ত সংঘাত এখন অতীত। বর্তমানে ভারত-আমেরিকার মধ্যে বাণিজ্য-সমঝোতা চূড়ান্ত। তাই এখন আমেরিকা ভারতের উপর চাপানোর শুল্কের পরিমাণ ১৮ শতাংশে নামিয়ে এনেছে। এই আবহাওয়ার মধ্যেই ‘প্যাক্স সিলিকা’ জোটের শরিক হলো ভারত।

গত বছর ডিসেম্বর মাসে আমেরিকা আন্তর্জাতিক ক্ষেত্রে চিনা নিয়ন্ত্রণ কমাতে কৌশলগত অংশীদারদের নিয়ে ‘প্যাক্স সিলিকা’ গঠনের কথা ঘোষণা করেছিল। সিলিকন উপত্যকার সরবরাহ শৃঙ্খলকে সমৃদ্ধশালী, নিরাপদ এবং উদ্ভাবনী শক্তিসম্পন্ন হিসাবে গড়ে তোলার লক্ষ্যেই এই জোট। মূলত এই জোট গড়ে উঠেছে বিরল খনিজ ও এআই-এর সরবরাহ শৃঙ্খলকে প্রসারিত করার উদ্যেশ্যে। আন্তর্জাতিক মহলে আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্কের জটিলতার কারণে ভারতকে বাইরে রেখেই ‘প্যাক্স সিলিকা’ জোট শুরু করেছিল আমেরিকা। তবে বর্তমানে পরিস্থিতিতে বদল এসেছে।

গত জানুয়ারিতে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর জানিয়েছিলেন, ওই জোটের সঙ্গী হওয়ার জন্য ভারতকে প্রস্তাব পাঠানো হবে। এবার এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬ -এর এবার সেই ‘প্যাক্স সিলিকা’ সাক্ষর দিল ভারত। এবার সেই সই হওয়া ঘোষণাপত্রে যেমন কাঁচামালের সরবরাহ শৃঙ্খলে আরো জোড় দেওয়ার বিষয়ে উল্লেখ করা হয়েছে। ঠিক সেরকমই উল্লেখ রয়েছে সেমিকন্ডার ও এআই পরিকাঠামোর বিষয়। পাশাপাশি অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয় ও স্পষ্ট করা রয়েছে এই ঘোষণাপত্রে। ভারত ছাড়াও এই জোটে রয়েছে জোটের মাথায় রয়েছে আমেরিকা। এছাড়াও এই জোটে রয়েছে অস্ট্রেলিয়া, গ্রিস, ইজ়রায়েল, জাপান, কাতার, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ব্রিটেন ও সংযুক্ত আবর আমিরশাহি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.