চর বছর পড়ে ইডেনে ঘরের মাঠে খেলতে চলেছে কেকেআর। আর তাতে করে দর্শকদের উন্মাদনা থাকবে সেটাই স্বাভাবিক। খেলার মাঠে দর্শকদের চিৎকারের আওয়াজ এতটাই বেশি যে, টসের সময় অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসি কী বললেন শোনাই গেল না। ম্যাচ রেফারি জানিয়ে দেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক নীতিশ রানা টস জিতেছেন। কিন্তু পরে জানা গেল যে, টস ডুপ্লেসি জিতেছেন।
বৃহস্পতিবার ইডেনে টসের সময় উপস্থিত ছিলেন সঞ্চালক সঞ্জয় মঞ্জরেকর, দুই দলের অধিনায়ক নীতিশ রানা এবং ফ্যাফ ডুপ্লেসি এবং ম্যাচ রেফারি শক্তি সিংহ। সেখানে নীতিশ টস করেন। কিন্তু ডুপ্লেসি হেড বললেন না কি টেল সেটা বুঝতেই পারেননি ম্যাচ রেফারি। তিনি মনে করেন ডুপ্লেসি টেল বলেছেন। কিন্তু হেড পড়ায় শক্তি জানিয়ে দেন কলকাতা টস জিতেছে। সঙ্গে সঙ্গে সঞ্চালক সঞ্জয় বলেন, “ফ্যাফ হেড বলেছে”।
সেই সময় নীতিশকে বিরক্ত দেখায়। ম্যাচ রেফারি তাঁকে জয়ী বলে দেওয়ার পরেও টস হারায় তাঁকে খুশি দেখায়নি। নীতিশ এতটাই বিরক্ত ছিলেন যে, সঞ্জয় তাঁকে বলেন, “সব ঠিক আছে তো”? নীতীশ সরে যান সামনে থেকে। ডুপ্লেসি জানান যে, তাঁরা বল করবেন। ইডেনে কলকাতাকে তাঁরা আগে ব্যাট করতে পাঠান। ডুপ্লেসি বলেন, “আমরা বল করব। আমার ভাষা মনে হয় বুঝতে অসুবিধা হয়েছে। বুধবার মাঠে শিশির ছিল। মনে হয় আজকেও তাই হবে”।
সম্প্রতি মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে বেঙ্গালুরু কলকাতায় খেলতে এসেছে। অন্য দিকে পঞ্জাব কিংসের বিরুদ্ধে নাইটরা প্রথম ম্যাচে হেরে গিয়েছে। এই দুই দল বৃহস্পতিবার ইডেনে খেলতে নেমেছিল। যদিও সেই ম্যাচে টপলেকের চোট রয়েছে বলে তাঁকে দেখা যায়নি।







