রাজনীতি

ভাঙড় সংঘর্ষে দুই আইএসএফ কর্মী-সহ নিহত তিন ! 

নিজস্ব সংবাদদাতা : ভোট গণনার দিনও উত্তপ্ত হয়ে উঠলো দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের কাঁঠালিয়া এলাকা। এখানে অভিযোগ উঠেছে , ভোটে কারচুপি হয়েছে । সূত্রের খবর , পুলিশের সঙ্গে সংঘর্ষে দুই আইএসএফ কর্মী -সহ এক যুবকের মৃত্যু হয়েছে । স্থানীয় সূত্রে খবর, এই যুবক কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন । একই সঙ্গে গুলিবিদ্ধ হয়েছেন পুলিশের এক পদস্থ কর্তা এবং এক পুলিশকর্মী। আজ বুধবার সকাল থেকেই শুরু হয়েছে এলাকায় জোরদার পুলিশি টহল ।

উল্লেখ্য মঙ্গলবার ভাঙড়-২ ব্লকের কাঁঠালিয়ার গণনাকেন্দ্রে জেলা পরিষদের ভোটগণনা চলছিল। আইএসএফ নেত্রী রেশমা খাতুন জানান , তাঁদের জেলা পরিষদের প্রার্থী জাহানারা খাতুন প্রথমে পাঁচ হাজার ভোটে এগিয়ে ছিলেন। কিন্তু রাত যখন সাড়ে ১২টা তখন বিডিও জানান, ৩৬০ ভোটে হেরে গিয়েছেন জাহানারা । আইএসএফ নেতৃত্বের দাবি, প্রশাসনের সঙ্গে ‘সেটিং’ করেছে তৃণমূল। তার পরেই ভোটের এই ফলঘোষণা হয়েছে। তাঁরা পুনর্নির্বাচনের দাবি তোলেন। যদিও তৃণমূল এই অভিযোগ উড়িয়ে দেয়। এলাকায় একের পর এক বিস্ফোরণ হয়। বোমা এবং গুলির শব্দে আতঙ্ক ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ছোড়ে পুলিশ। কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়। কিন্তু অবস্থা বদলায়নি। আইএসএফের পাল্টা অভিযোগ, পুলিশ গুলি চালিয়েছে। তাতে তাঁদের বেশ কয়েক জন কর্মী আহত হয়েছেন।

উল্লেখ্য মঙ্গলবার রাতে গুলি এবং বোমার লড়াইয়ের মধ্যে
এক ভোটকর্মী এবং পুলিশকর্মীরা সারা রাত গণনাকেন্দ্রের একটি ঘরের মধ্যেই আটকে ছিলেন । বুধবার সকালে জেলা পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশবাহিনী এসে তাঁদের উদ্ধার করে। সকাল সকাল ঘটনাস্থলে যান এডিজি সিদ্ধিনাথ গুপ্ত-সহ পুলিশের পদস্থ কর্তারা।

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.