Uncategorizedজেলা

ভাত সব্জি নয়, মিড-ডে মিলে পিঠেপুলি-র আয়োজন!

সবজি-ভাত নয়। মিড-ডে মিলে পিঠেপুলি আয়োজন করল পূর্ব বর্ধমান জেলার,মন্তেশ্বরের প্রান্তিক এলাকায় থাকা একটি স্কুল। মিড-ডে মিলে পিঠে-পায়েস আর তাই পেয়ে পেট পুরে খেয়ে আনন্দে মাতলো মন্তেশ্বরের জয়রামপুর ত্রিপল্লী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা।পড়ুয়াদের জন্য আয়োজন করা হয় পিঠেপুলি উৎসবেরও, সেই উৎসবে নাচেগানে ভরে ওঠে স্কুলপ্রাঙ্গন।পড়ুয়াদের আনন্দে উৎসবে শামিল হন শিক্ষক ও সরকারি আধিকারিকরাও।উপস্থিত হন বিডিও সঞ্জয় দাস,এস আই শ্রীপর্ণা চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা।স্কুলের প্রধান শিক্ষক মধূসূদন চ্যাটার্জী জানান,প্রান্তিক এলাকায় থাকা গরীব ঘরের পড়ুয়াদের কথা ভেবেই মিডডে মিলে পিঠেপুলির আয়োজন করার কথা ভেবেছিলাম। ঠিক এইভাবেই পালিত হয় নবান্ন উৎসবও। যদিও স্কুলের এই অভিনব উদ্যোগকে প্রশংসায় ভরিয়েছেন বিডিও, এসআই সহ অভিভাবকরাও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.