খেলাধুলা

তুঙ্গে ইডেনে টিকিটের চাহিদা, রইল টিকিট ক্রয়ের বিশদ বিবরণ

ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি-২০ এবং ওডিআই সিরিজকে কেন্দ্র করে উত্তেজনা তুঙ্গে। টি-২০ সিরিজের জন্য ইতিমধ্যেই ভারতীয় দল ঘোষণা করা হয়েছে, যেখানে আবারও অধিনায়কের দায়িত্ব পেয়েছেন সূর্যকুমার যাদব। তরুণদের সুযোগ দিয়ে ভবিষ্যতের দল গড়ার লক্ষ্যে এগোচ্ছে বিসিসিআই। ২২ জানুয়ারি কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে শুরু হতে চলা এই সিরিজের টিকিট বিক্রি ইতিমধ্যেই দর্শকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে। উচ্চ চাহিদার কারণে দ্রুত বিক্রি হয়ে যাওয়া এই টিকিটের জন্য চোখ রাখতে হবে বিসিসিআই-এর অফিসিয়াল ঘোষণা এবং সংশ্লিষ্ট স্টেডিয়ামের বিজ্ঞপ্তির উপর।

টিকিট কেনার ক্ষেত্রে District by Zomato, BookMyShow, এবং PayTM Insider অন্যতম প্রধান মাধ্যম। অনলাইন প্ল্যাটফর্ম ছাড়াও, সরাসরি স্টেডিয়ামের বক্স অফিস থেকেও টিকিট কেনার সুযোগ থাকবে। বিভিন্ন আসনের জন্য টিকিটের মূল্য ₹৫০০ থেকে শুরু করে ভিআইপি আসনের জন্য ₹৫০,০০০ পর্যন্ত হতে পারে। District অ্যাপ ব্যবহার করে সহজেই টিকিট বুকিং করা সম্ভব। শুধুমাত্র পছন্দসই আসন নির্বাচন এবং অনলাইনে পেমেন্ট সম্পন্ন করলেই নিশ্চিত হয়ে যাবে টিকিট। তবে সময়মতো বুকিং সম্পন্ন করতে হবে, কারণ দর্শকদের প্রবল আগ্রহের কারণে শেষ মুহূর্তে টিকিট পাওয়া কঠিন হতে পারে।

যারা মাঠে উপস্থিত থাকতে পারবেন না, তাদের জন্য Star Sports এবং Disney Plus Hotstar সরাসরি সম্প্রচারের সুযোগ দেবে। এছাড়াও DD Free Dish-এর মাধ্যমে ফ্রি লাইভ স্ট্রিমিং উপভোগ করা যাবে। ইংল্যান্ডের শক্তিশালী স্কোয়াডের বিরুদ্ধে ভারতের তরুণ দল কেমন পারফর্ম করে, তা নিয়ে ক্রীড়াপ্রেমীদের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.