নিজস্ব সংবাদদাতা : শুরু হয়েছে শ্রাবণ মাস। প্রথম শ্রাবণ মাসের প্রথম সোমবার শিবের মাথায় জল ঢালতে মন্দিরে মন্দিরে ভিড় পুন্যার্থীদের। আজ শিলিগুড়ি লাগোয়া বাগডোগরার অন্তর্গত জংলিবাবা মন্দিরে সকাল থেকেই উপচে পড়া ভিড় ছিল। বনাঞ্চলের ভিতর মন্দির হওয়ায় জন্য বনদপ্তরের তরফ থেকে পুণ্যার্থীদের ভেতরে প্রবেশের উপযুক্ত ব্যবস্থা করা হয়। এই জংলি বাবার মন্দিরে ভিড় করেন শিলিগুড়ি শহর ছাড়াও শহর লাগোয়া মানুষজন।
উল্লেখ্য দূর দুরান্ত থেকে পুজো দিতে আসেন ভক্তরা। সকাল থেকেই ছিল দীর্ঘ লাইন। প্রসঙ্গত আনুমানিক ১৯৬২ সালে মন্দির প্রতিষ্ঠা হয়েছে। তখন থেকে মন্দিরে পুজো দিতে আসেন ভক্তরা। এই মন্দির মূল দায়িত্বে রয়েছে ব্যাংডুবি সেনাবাহিনীর জাওয়ানরা। বনাঞ্চল হওয়ায় কারণে বনদপ্তরের দায়িত্বে রয়েছে। উল্লেখ্য এই জঙ্গলে হাতি যাতায়াতের আনাগোনা রয়েছে। তাই বিভিন্ন জায়গায় বনকর্মীরা নিরাপত্তার জন্য মোতায়েন থাকেন। চলতি বছর বনদপ্তর জনপ্রতি ২০ টাকা ও বাইক পার্কিংয়ের জন্য ২০ টাকা নেওয়া হচ্ছে ।এই বিষয়ে প্রশ্ন করছে সাধারণ মানুষ। কারণ মন্দিরে প্রবেশ করার জন্য কোনো টিকিট কাটতে হয় না সাধারণ মানুষকে।
মন্দিরের দায়িত্ব রয়েছে সেনা বাহিনীর হাতে। তবে কেন বনদপ্তর মন্দিরে প্রবেশের সময় টিকিট কেটে প্রবেশ করাচ্ছেন। উল্লেখ্য উক্ত বিষয়ে বনদপ্তরের আধিকারিকদের কোন বক্তব্য পাওয়া যায়নি। এসবের মধ্যে দিয়ে মন্দিরের পূজোকে ঘিরে উৎসবের মেজাজ তৈরি হয়েছে। মন্দির থেকে প্রায় এক কিলোমিটার দূরে বসেছে একটি ছোট মেলা। বিভিন্ন সংস্থার তরফ থেকে পুণ্যার্থীদের রীতিমত খাওয়ানো হচ্ছে খিচুড়ি প্রসাদও।







