দেশবিদেশ

ফের ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য বাংলাদেশের

হাসিনার সরকারের পতনের পর থেকে অস্বস্তিকর পরিস্থিতি চলছে ওপার বাংলায়। এমনকি প্রবল সঙ্কটের মধ্যে রয়েছে বাংলাদেশে সংখ্যালঘুরা। পাশাপাশি পদ্মা পাড়ের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ক্রমাগত ভারতকে আক্রমণ করেই চলেছে। এবার সেই তালিকা সংযোজন হলো গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

এপার বাংলা ও ওপার বাংলার কূটনৈতিক সম্পর্কের মধ্যে চলছে ব্যাপক টানাপোড়েন। যদিও ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চেয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামা। তবে এই আবহাওয়ার মধ্যে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় বিএসএফের বেড়া তৈরির ক্ষেত্রে আপত্তি করে সংঘর্ষে জড়িয়ে ছিল বিজিবি। একই সঙ্গে চলছে ভারতকে নিশানা করে বাংলাদেশের আক্রমণ।

পাশাপাশি ভারতে চলছে বাংলাদেশের অনুপ্রবেশ। যার জন্য সীমান্ত পারে বৃদ্ধি করা হয়েছে নিরাপত্তা। এমনকি সেই আটোশাটো নিরাপত্তার অনুপ্রবেশের চেষ্টা হলে গুলি চালাচ্ছে বিএসএফ। এই পরিস্থিতির মধ্যে ভারতকে বেলাগাম আক্রমণ করলেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

এ প্রসঙ্গে নুরুল হক নুর জানিয়েছেন, ‘সীমান্তে বাংলাদেশের একটি লাশ পরলে ভারতের ২টি পরবে। আমাদের স্পষ্ট বার্তা, আমরা বেঁচে থাকতে, এই দেশের ১৮ কোটি মানুষ এই দেশের ১ ইঞ্চি জমিও ভারতকে দখল করতে দেবে না। ভারতীয় কর্তৃপক্ষকে বলে দিতে চাই আপনারা শেখ হাসিনার সরকারের পতনের পর যে অশুভ খেলা শুরু করেছেন, সেটা বন্ধ করুন। অন্যথায় আপনাদের জন্য সেটা ভালো হবে না।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.