বর্তমানে শুধু সিনেমাই নয় মানুষের মন জয় করে নিচ্ছি বিভিন্ন ওটিটি প্লাটফর্মে মুক্তি পাওয়া ওয়েব সিরিজ। বিভিন্ন জনপ্রিয় ওয়েব সিরিজ গুলির মধ্যে অন্যতম হলো ‘স্পেশল অপস’ ওয়েব সিরিজ। এবার মুক্তি পেতে চলেছে এই ওয়েব সিরিজের সিজন টু। যা নিয়ে ইতিমধ্যেই মানুষের মধ্যে তৈরি হয়েছে উত্তেজনা। এবার সামনে এলো এই ওয়েব সিরিজের ট্রেলার যেখানে দেখা যাচ্ছে একাধিক চমক। কবে পুরো ওয়েব সিরিজ মুক্তি পাবে মুঠোফোনে?
এবারেও ‘র’ এজেন্ট হিম্মত সিংয়ের চরিত্রে পর্দা কাপাবে কে কে মেনন। এছাড়াও আরো এক তারকাকে এই ওয়েব সিরিজের গুরুত্বপূর্ণ চরিত্রে দেখে মানুষের উচ্ছ্বাসের মাত্রা আরো কয়েকগুণ বেড়ে গিয়েছে, বিশেষতভাবে বাঙালি দর্শক মহলের। ‘রকি অউর রানি’র সাফল্যের পর ফের বলিউড ইন্ডাস্ট্রিতে অভিনয়ের দক্ষতা দেখাচ্ছেন টোটা রায়চৌধুরী। এই ওয়েব সিরিজের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে এই বাঙালি তারকাকে। এই ওয়েব সিরিজের গল্প আগেই মানুষের নজর কেড়েছে তাই চিত্রনাট্য নিয়ে কোনরকম আপস করতে প্রথম থেকেই রাজি ছিল না পরিচালক মিরাজ পান্ডে।
তাই এবার সাইবার সন্ত্রাস ও এআই এর অপব্যবহার নিয়ে আসতে চলেছে সিজন ২। যেখানে দেখা যাবে এই ওয়েব সিরিজের নতুন রোমাঞ্চ। এই ওয়েব সিরিজে প্রধান চরিত্রের ভূমিকায় কে কে মেনান থাকলেও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্র দেখা যাবে টোটা রায়চৌধুরীর সহ গৌতমী কাপুর কামাক্ষী ভাট, প্রকাশ রাজকে। আগামী মাসের ১১ তারিখে হটস্টারে স্ট্রিমিং হবে এই ওয়েব সিরিজ।







