বিনোদন

প্রায় ১৯ বছর পর আবার একসঙ্গে অক্ষয়- টাবু

বলিউড ইন্ডাস্ট্রিতে অনেক খ্যাতনামা অভিনেতা ও অভিনেত্রীর জুটি আছে যারা ৯০ দশকের শুরু থেকে এখনও পর্যন্ত একসাথে অভিনয় করেছেন। তেমনি এক সুপরিচিত জুটি হল অক্ষয় ও টাবু।
১৯৯৬ সালে “তু চোর মে সিপাহী” ছবিতে তাঁদের প্রথম দেখা গেছিল পর্দায়। তাঁদের জুটিকে দর্শকরা খুবই পছন্দ করেছিল। তাঁদের শেষ দেখা গিয়ে ছিল ‘হেরা ফেরি’ ছবিতে । প্রায় ১৯ বছর পর আবার তাঁরা একসাথে দেখা গেল তাঁদের ‘ভূত বাংলা’ তে। এই হরর-কমেডির শুটিং শুরু হতে চলেছে বলে তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানিয়েছে বালাজি মোশন পিকচার্স। তারা অক্ষয় কুমার এবং টাবুর একটি ছবি পোস্ট করে।
অক্ষয় কুমার এবং প্রিয়দর্শন‌ তাঁদের আইকনিক জুটি অতীতে অভিনয় করেছেন , ‘হেরা ফেরি’, ‘ভুল ভুলাইয়া’, ‘গরম মশলা’, ‘ভাগম ভাগ’, ‘খট্টা মিঠা’ এবং ‘দে দানা দান’-সহ বহু উল্লেখযোগ্য হিট দিয়েছেন। গত বছর অর্থাৎ ২০২৪ সালের সেপ্টেম্বরে, ‘ভূত বাংলা’র ঘোষণা করা হয়েছিল। একতা কাপুরের প্রযোজনায় এটি ২০২৬ সালের ২ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.