আসানসোল উত্তর থানার সেনর্যাল এলাকায় নবম শ্রেণীর ছাত্রর আত্মহত্যা নিয়ে অভিযোগ উঠলো।
গত ২৯ মে নিজের বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় ওই ছাত্র। কী কারণে ওই ছাত্র আত্মঘাতী হয়েছে, তা নিয়ে প্রথম দিকে সন্দেহ ছিলো পরিবারের।
কিন্তু পরে ওই ছাত্রের বন্ধুদের সঙ্গে কথা বলে ও তার মোবাইল পরীক্ষা করে আসল ঘটনা সামনে আসে। পরিবারের অভিযোগ, ব্ল্যাকমেইলের শিকার হয়ে তীব্র মানসিক চাপে ওই ছাত্র আত্মঘাতী হয়েছে।
আসানসোল উত্তর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ছাত্রের মা তিনি জানিয়েছেন,
গত জানুয়ারি মাসে আসানসোল কসাইমহল্লার বাসিন্দা এক যুবক ইমরান শেখ তাঁর পুত্রকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যান। এরপর গাড়িতে মাদক খাইয়ে তাকে যৌন হেনস্থা করা হয়। সেই ছবি মোবাইলে তুলে রেখেছিলেন ইমরান। তারপর থেকে সেই ছবি দেখিয়ে বারবার তাকে ব্ল্যাকমেইল করে টাকা নেওয়া শুরু হয়।তাঁর ছেলে জানিয়েছিল, তার কাছে আর টাকা নেই। এরপরও টাকার জন্য প্রচণ্ড চাপ দেয় অভিযুক্ত। আর সেই চাপের কারণে তার পুত্র আত্মহত্যা করেছে বলে অভিযোগ।
আসানসোল উত্তর থানার পুলিশ নির্দিষ্ট অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্ত শুরু করেছে।
স্বামী অনেকদিন আগে মারা গিয়েছেন। এখন পুত্রকে হারিয়ে শোকে পাথর ওই কিশোরের মা। বারবার কান্নায় ভেঙে পড়ছেন। কাঁদতে কাঁদতে বললেন, “আমাকে ও কোনওদিন বলেনি। বন্ধুদের বলেছিল, “মাকে বলিস না। আমি অভিযুক্তের শাস্তি চাই “।
আসানসোল উত্তর থানার পুলিশ নির্দিষ্ট অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্ত শুরু করেছে।







