প্রয়াগরাজ মহাকুম্ভে সংক্রান্তির পুণ্যস্নান সম্পন্ন হয়ে গেছে । তাও এখনো , মহাকুম্ভের ভিড় চোখে পড়ার মতো । এখনো মহাকুম্ভে প্রতিনিয়ত ভিড় জমাচ্ছেন বহু মানুষ । এসবের মাঝে , আগামীকাল অর্থাৎ বুধবার আবারো পূণ্যতিথি রয়েছে ।বুধবার মৌনি অমাবস্যা। মৌনি অমাবস্যার দিনও পুণ্যস্নানের জন্য বহু মানুষের সমাগম হবে বলে ধারণা উত্তর প্রদেশ সরকারের। এই মৌনি অমাবস্যার দিন ভিড় সামাল দিতে , এবার বিশেষ ব্যবস্থা করলো রেল ।
বুধবার রেলের পক্ষ থেকে বিশেষ ট্রেন চালানো হবে তীর্থযাত্রীদের জন্য । এদিন প্রতি চার মিনিটে একটি করে ট্রেন চালানো হবে। মেন জংশন থেকেই বেশিরভাগ ট্রেন চলাচল করবে । তবে বুধবার এই স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হলেও , ভিড় বাড়তে শুরু করেছে রবিবার থেকেই। মৌনি অমাবস্যার জন্য একদিনে ১৫০টি স্পেশাল ট্রেন চালানো হবে বলে , জানানো হয়েছে রেল মন্ত্রকের তরফে । প্রতি চার মিনিট অন্তর অন্তর , প্রয়াগরাজ যাওয়ার জন্য ছাড়বে বিশেষ ট্রেন ।







