পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল স্ত্রীর। আর সেই শোক সহ্য করতে না পেরে আত্মহত্যা করলেন স্বামী। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হারদৌই জেলায়। সূত্রের খবর, সেখানকারই বাসিন্দা ছিলেন যোগেশ কুমার। তিনি পেশায় একজন শিক্ষক ছিলেন। মাত্র ৬ মাস আগেই বিয়ে করেন যোগেশ।স্ত্রী মণিকর্নিকা কুমারী পেশায় একজন নার্স ছিলেন।
সোমবার লখনউ-হারদৌই জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় প্রাণ হারান মণিকর্নিকা। পুলিস সূত্রের খবর,, স্কুটারে স্বাস্থ্যকেন্দ্রে যাচ্ছিলেন মণিকর্নিকা। আর সেই সময় একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে স্কুটারকে। ছিটকে পড়েন মণিকর্নিকা। পুলিশ পরিচয়পত্র দেখে মৃতের নাম জানতে পারায় ফোন করে গোটা ঘটনাটি জানায় স্বামী যোগেশকে।
স্ত্রীর শেষকৃত্য সেরে নিজেকে ঘরবন্ধি করে নেই যোগেশ। মঙ্গলবার যোগেশের সাথে দেখা করতে আসেন তার এক প্রতিবেশী। তবে বারংবার ডাকায় সাড়া না পাওয়ায় দরজা ভাঙতে বাধ্য বাধ্য হন সেই ব্যাক্তি। দরজা ভাঙার ফলে দেখা যায় সিলিংয়ে ঝুলছে যোগেশের নিস্পন্দ দেহ। ঘটনাস্থলে পুলিস এসে দেহটিকে ময়নাতদন্তে পাঠান। পাশাপাশি উদ্ধার করেন একটি সুইসাইড নোটও।তাতে লেখা ছিল, ‘বাঁচব একসঙ্গে। মরব একসঙ্গে।’







