গরম শীত বর্ষা নেতাজী কেবিনই ভরসা। হ্যা শিলিগুড়ি শুধুমাত্র নয় গোটা বাংলার মানুষ একডাকে চেনেন শিলিগুড়ির বিধান মার্কেটের নেতাজী কেবীনকে। চায়ের জন্য বিখ্যাত যে সেই নেতাজী কেবীনকে সবাই চেনেন একডাকে এবং একভাবে।যার চায়ের তুলনা নেই। মন্টু বাগচির থেকে শুরু হয়ে প্রনবেন্দু বাগচি আজও এগিয়ে নিয়ে চলেছেন নেতাজী কেবিনের বিজয়রথকে। টোষ্ট ওমলেট এবং চা ছাড়াও আপনি পাবেন ডিম সেদ্ব এবং কফি। সেই খাবারের খোজে এবং চায়ের গন্ধে মানুষ সারা বছর ভীড় জমান এখানে।
বর্তমান মালিক প্রনব বাগচি জানান আমরা আমাদের ঐতিহ্য ধরে রাখতে চাই তাই নতুন করে কিছুই করতে চাই না আমরা। আর দোকানে শ্যামল এবং দীনবন্ধু ছাড়াও অন্যান্য কর্মচারী সারা দিনরাত খেটেই চলেছেন অবিরত। যাদের চাহিদার অভাব কোনদিন বুঝতে দেন না তাদের মালিক। সবমিলিয়ে নেতাজী কেবিন এখনও ছুটে চলেছে।
ভোর হলেই মানুষ ভীড় করেন নেতাজী কেবীনে। চলে সারাদিন ধরেই। বিরাম নেই কোনকিছুরই, সারাদিন ধরেই চলছে টোষ্ট এবং চা। একেকজন আসেন এবং ডিমের পর ডিম খেয়ে চলে যান। অনেকেই জানান এখানে না খেলে আমাদের দিনটা শুরুই হবে না।
আশেপাশে তো অনেক চায়ের দোকান আছে তবে শুধুমাত্র নেতাজী কেবীন কেন? এক রেগুলার নেতাজী কেবীনে আসা ভদ্রলোক জানালেন এখানকার চায়ের ব্যাপারটাই আলাদা। কোথাও এই ধরনের চা পাওয়া যাবে না। আপনি এখানকার মতন টোষ্ট পাবেন না কোথাও। তাই তো আমরা ছাড়তেই পারি না এই কেবীন। তাই তো এত মানুষ প্রেমে পড়েছেন নেতাজী কেবীনের। এখানকার চা না খেলে যারা দিনটাই শুরু করতে পারেন না। তাই তো চলুক নেতাজী কেবীন আর আমরাও রোজ আসব রোজ চা খাব রোজ টোষ্ট খাব এবং রোজ ডিম খাব জানালেন এক যুবক।







