বিনোদন

শহরে ঘুরছে সিরিয়াল কিলার। থামাতে পারবেন সাব ইন্সপেক্টর চিত্রা বসু?

সাম্প্রতিককালে ও টি টি প্ল্যাটফর্ম – এ থ্রিলার সিরিজের চল বেড়েছে। কিছুদিন আগে হইচই প্ল্যাটফর্ম – এ মুক্তি পেয়েছে ‘বীরাঙ্গনা’ সিরিজের টিজার ৷ এই সিরিজে সন্দীপ্তা সেনকে সাব ইন্সপেক্টর চিত্রা বসু রূপে দেখতে পাবেন দর্শক। এই সিরিজে খলনায়ক চিরায়ু তালুকদার চরিত্রে দেখা যাবে লাফটারসেন খ্যাত নিরঞ্জন মণ্ডল। সেই সিরিজের প্রিমিয়ারে উপস্থীত ছিলেন পরিচালক নির্ঝর মিত্র সহ কলকাতা পুলিশের ডিসিপি অলোক সান্যাল।

এই সিরিজ নিয়ে সন্দীপ্তা সাক্ষাৎকারে বলেন, “খুব ভালো লেগেছে কাজটা করে। এরকম একটা চরিত্রের অপেক্ষায় সব অভিনেতাই থাকে। আর আমি প্রথম এরকম একটা চরিত্রে অভিনয় করলাম। এই চরিত্রটা করতে নির্ঝর যেমন আমাকে সাহায্য করেছে তেমনি অনেক খুঁটিনাটি দিক আমাকে দেখিয়ে বুঝিয়ে দিয়েছেন ডিসিপি অলোক সান্যাল। যেগুলো খুব প্রয়োজনীয় এই চরিত্রটার জন্য।” তিনি আরও বলেন, “পরিচালক নির্ঝরের সঙ্গে আমি ‘শিকারপুর’ করেছি। ওঁকে নিয়ে আমার নতুন করে বলার কিছু নেই। একইসঙ্গে লাফটারসেনের সঙ্গে কাজ করতে গিয়ে একবারও মনে হয়নি এটা ওর ডেবিউ।”

কোলকাতা পুলিশের ডিসিপি অলোক সান্যাল বলেন, “এখানে আমি কমিশনারের ভূমিকায়। আরেকটু ওপরে উঠে গেছি। সন্দীপ্তা খুব ভালো ছাত্রী। খুব মন দিয়ে খুঁটিনাটি বিষয়গুলো শিখেছেন। আমাদের পেশাটা তো খুব একটা সহজ নয় ৷ অনেক বিধিনিষেধ মেনে আমাদেরও চলতে হয় ৷ অনেক প্রোটোকল মেনে কাজ করি আমরা। সেটা জানতে হবে ৷ অনেক সিরিজে অনেককিছু ভুলভাল দেখানো হয়। যেগুলো কাম্য নয়। হঠাৎ করে কারওর উপরে চারটে গুলি বা চারটে লাঠি আমরা চালিয়ে দিতে পারি না। তা হলে চাকরিটা থাকবে না।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.