জেলা

আবারো দ্রুত গতির বলি হতে হলো বন্যপ্রানীকে

সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা

জঙ্গল পথে দ্রুত গতিতে চলা গাড়ীর সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালো একটি বাইসন। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে জলপাইগুড়ি জেলার চাপরা মারি জঙ্গলের বুক চিরে যাওয়া চালশা থেকে নাগরাকাটাগামী ১৭ নম্বর জাতীয় সড়কে।
ঘটনা প্রসঙ্গে স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে চাপরামারি জঙ্গল থেকে বেড়িয়ে একটি বাইসন সম্ভবত রাস্তা পারারার করছিল ,সেই সময় ওই পথ দিয়ে দ্রুত গতিতে ছুটে আসা একটি চার চাকার গাড়ী এই বিশালাকার বন্য প্রাণটিকে সজোরে ধাক্কা মারে। বন্য প্রাণী এবং গাড়ীর সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইসনটির। যদিও এই সড়ক পথে রিতীমত সাইন বোর্ড টাঙিয়ে লেখা আছে বন্যপ্রাণ পারাপার করার রাস্তায় ধীরে চলুন ।
ঘটনার খবর পেয়েই বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মৃত বাইসন টির দেহ উদ্ধার করে।
ঘটনা প্রসঙ্গে বন বিভাগের খুনিয়া রেঞ্জের রেঞ্জ অফিসার সজল কুমার দে জানান, একটি মারুতি ওমনি গাড়ীর সঙ্গে ধাক্কা লাগায় বাইসনটি মারা গিয়েছে,গাড়িটি ও ক্ষতিগ্রস্থ হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.