ওয়েব সিরিজ দুনিয়ায় পথ চলা শুরু করতে চললেন পরিচালক প্রতিম ডি গুপ্তা। এতদিন পর্যন্ত দর্শক মহল তার থেকে ভিন্ন ধরনের কাজই উপহার পেয়েছেন। এবারও তার অন্যথা হলো না। এক ভিন্ন স্বাদের গল্প নিয়ে ওয়েব সিরিজ দুনিয়ায় পা রাখলেন পরিচালক। প্রকাশ্যে এলো সেই ওয়েব সিরিজের পোস্টার।
ওয়েব সিরিজ দুনিয়ায় প্রথম কাজ হলেও পরিচালক ওটিটি প্লাটফর্মে নতুন নয়। প্রতিম ডি গুপ্তার পরিচালনায় ‘সাহেব বিবি গোলাম’ সিনেমা প্রথম বাংলা ছবি হিসেবে নেটফ্লিক্সে মুক্তি পায়। এবার নতুন করে ওয়েব সিরিজ দুনিয়ায় হাতে খড়ি দিলেন ‘কার্মা কোরমা’ ওয়েব সিরিজের মাধ্যমে। এই সিরিজের গল্পে পুরোটাই থাকবে রহস্য রোমাঞ্চে মোরা টানটান উত্তেজনায় ভরা থ্রিলার। সম্প্রতি সামনে এলো এই সিরিজের কিছু পোস্টার। যা দেখে আরো উৎসুক হয়ে উঠেছে দর্শকমহল।
এই সিরিজের রহস্য উদঘাটন করতে দেখা যাবে ‘ভূপেন ভাদুড়ী’ চরিত্রের ঋত্বিক চক্রবর্তীকে। ‘কার্মা কোরমা’ ওয়েব সিরিজের পোস্টারে দেখা গিয়েছে তার পুলিশ অফিসারের লুক। সেই রহস্য সমাধান করতে গিয়েই আলাপ হয় দুই সুন্দরী নায়িকার সঙ্গে। তারা হলেন সোহিনী সরকার ও ঋতাভরী চক্রবর্তী। এই দুই অভিনেত্রীকে এই ওয়েব সিরিজের গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির এই তাঁবড় তাবর তারকাদের এই সিরিজে প্রথম লুক দেখার পরে দর্শক মহলের ছড়িয়ে পরেছে উন্মাদনা। পরিচালকের অন্যান্য কাজের মতোই এই ওয়েব সিরিজও মানুষের মনে জায়গা করে নেবে বলেই মনে করছে সকলে।







