আবহাওয়া

শনিবার থেকেই তুমুল তাণ্ডব চালাবে কালবৈশাখীর, কোন কোন জেলায় দুর্যোগ, কী বলছে আবহাওয়া দেখেনিন

শনিবার অর্থাৎ আজ বিকেলের পরেই গোটা রাজ্যের নানা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর।এর পাশাপাশি পশ্চিমের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। রীতিমত গরম আবহাওয়া এবং তাপপ্রবাহ গরমের অস্বস্তি আরও বাড়িয়ে দিয়েছে।তবে চলতি সপ্তাহে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।
শনিবার দক্ষিণবঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
অন্যদিকে ঝোড়ো হাওয়ার জন্য উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলায় থাকবে হলুদ সতর্কতা।

শনিবার, উত্তরের সব জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। কালিম্পং, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।
২৩শে মার্চ সর্বত্র জারি থাকবে হলুদ সতর্কতা। থাকবে বৃষ্টির সম্ভাবনা। তারপর ২৭শে মার্চ পর্যন্ত ধীরে ধীরে পারদ চড়তে শুরু করবে। আর কোথাও বৃষ্টি হবে না।
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, এই মুহূর্তে একটি ঘূ্র্ণাবর্ত সক্রিয় রয়েছে অসমে। অন্যদিকে তেলেঙ্গানার উপর দিয়ে ছত্তিসগড় থেকে কর্নাটক পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। এছাড়া অপর অক্ষরেখাটি রয়েছে কর্নাটক থেকে কেরালা পর্যন্ত।
জানা যাচ্ছে, উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝার আগমন ঘটেছে।
একইসাথে কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলায়-জেলায়।

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস ‌‌। এছাড়াও বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৭৪ শতাংশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.