খেলাধুলা

ওডিআই সিরিজের আগে ছিটকে গেলেন টম লাথাম, পাকিস্তানের বিপক্ষে নেতৃত্বে ব্রেসওয়েল

পাকিস্তানের বিপক্ষে আসন্ন একদিনের সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেল নিউজিল্যান্ড। অধিনায়ক টম লাথাম ডান হাতে চোট পেয়ে ছিটকে গেছেন। ফলে নেতৃত্বভার থাকছে মাইকেল ব্রেসওয়েলের কাঁধে, যিনি সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজেও দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।

লাথামের পরিবর্তে উইকেটকিপিং দায়িত্ব পালন করবেন মিচ হেই। আর ব্যাটিং শক্তি বাড়াতে দলে অন্তর্ভুক্ত হয়েছেন ২৩ বছর বয়সী আনক্যাপড ব্যাটার রিস মারিউ। প্রথম শ্রেণির ক্রিকেটে ৬১.৭৩ গড় থাকা এই তরুণ প্রথমবারের মতো জাতীয় দলের ডাকে সাড়া দিলেন।

এদিকে, প্রথম ম্যাচের পর স্কোয়াড ছাড়বেন উইল ইয়াং, যিনি তার প্রথম সন্তানের আগমনের অপেক্ষায়। কোচ গ্যারি স্টেড জানিয়েছেন, খেলোয়াড়দের অনুপস্থিতির কারণে দল সাজাতে বেশ কিছু পরিবর্তন আনতে হয়েছে। তবে তিনি এটিকে অন্যদের জন্য সুযোগ হিসেবেই দেখছেন।

“রিস মারিউকে প্রথমবারের মতো দলে পেয়ে ভালো লাগছে, তেমনি হেনরি নিকলসের ফিরে আসাও দলকে অভিজ্ঞতার দিক থেকে সমৃদ্ধ করবে,” বলেন স্টেড।

এদিকে, পাকিস্তানের বিপক্ষে এই সিরিজে থাকছেন না কেন উইলিয়ামসন। এর আগে, নিক কেলি ও মুহাম্মদ আব্বাসও প্রথমবারের মতো নিউজিল্যান্ড দলে ডাক পেয়েছেন।

টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে জয়ী নিউজিল্যান্ড কি এবার ওয়ানডে সিরিজেও দাপট দেখাতে পারবে? সেই প্রশ্নের উত্তর মিলবে মাঠের লড়াইয়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.