আবহাওয়া

তীব্র গরম থেকে সাময়িক স্বস্তি মিলবে, কী বলছে আবহাওয়া দফতর দেখেনিন

চৈত্রের গরমে হাঁসফাঁস করছে বাংলা। দক্ষিণবঙ্গের তাপমাত্রা দিনে দিনে ঊর্ধ্বমুখী হচ্ছে । এই পরিস্থিতিতে খানিকটা স্বস্তির বার্তা দিল হাওয়া অফিস। কলকাতা সহ দক্ষিণের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছ। এর ফলে তীব্র গরম থেকে সাময়িক স্বস্তি মিলতে পারে। হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, আগামী বুধবার থেকে রবিবার অবধি একটানা দক্ষিণবঙ্গে নানান জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের দু-একটি অংশে হালকা বৃষ্টি হতে পারে। এরপরের দিন এই তিন জেলার পাশাপাশি পশ্চিম বর্ধমান ও বাঁকুড়াতেও বিক্ষিপ্তভাবে বর্ষণের সম্ভাবনা রয়েছে।
এছাড়াও শুক্রবার দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও আবার বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। এরপর সপ্তাহান্তে তথা শনি ও রবিবার উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কিছু কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এছাড়াও আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ থেকে আগামী ৬ এপ্রিল অবধি কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী ৬ তারিখ অবধি বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ
৫৬ শতাংশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.