আবহাওয়া

ফের চড়ছে পারদ, আগামী সাতদিনে তাপমাত্রার তেমন হেরফের হবে না , পূর্বাভাস আবহাওয়া দফতরের

সরস্বতী পুজোয় তাপমাত্রা কমলেও এরপর থেকে পারদ চড়তে শুরু করেছে বঙ্গে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সাতদিনে তাপমাত্রার তেমন হেরফের হবে না। যদিও বাংলার কিছু কিছু জেলায় সকালের দিকে কুয়াশার সম্ভবনা জারি করা হয়েছে। আপাতত স্বাভাবিকের উপরেই রয়েছে তাপমাত্রা। দক্ষিণের জেলাগুলিতে পারদ বেড়ে ১২-১৩ ডিগ্রির ঘরে রয়েছে। এই আবহে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সাতদিনে কোনো জেলাতেই তাপমাত্রার তেমন হেরফের হবে না ।

সপ্তাহের শেষদিন অর্থাৎ রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস। রবিবার থেকে কিছুটা তাপমাত্রা বেড়েছে। সোমবার কলকাতার তাপমাত্রা রয়েছে ১৫.৬ ডিগ্রির ঘরে, যা স্বাভাবিকের চেয়ে ০.৯ ডিগ্রি বেশি। অন্যদিকে রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৪ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সাত দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না। দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গেও একই পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় সকাল বেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। কুয়াশা বিরাজমান থাকবে দুই পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে। আগামী চারদিনে কুয়াশার দাপট বজায় থাকবে উত্তরবঙ্গে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার হলুদ সতর্কতা জারি হয়েছে। কোথাও কোথাও দৃশ্যমানতা ৯৯৯ থেকে ২০০ মিটারে নেমে যেতে পারে। উত্তরের সব জেলাতেই কম-বেশি কুয়াশা থাকবে। দৃশ্যমানতা নেমে যেতে পারে ১৯৯ থেকে ৫০ মিটার পর্যন্ত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.