জেলা

নদীয়ায় রাস্তা সরাইয়ের দাবীতে ৩৪ নম্বর জাতীয় সড়ক পথ অবরোধ স্থানীয়দের !

নিজস্ব সংবাদদাতা: এটা নদীয়া না রাজস্থান,কিছু কিছু সময় বোঝা দায় হয়ে উঠে নদীয়ার শান্তিপুর গোবিন্দপুর গলায় দড়ি বটতলা এলাকা। কারন ধুলোয়,ধুলোময় থাকে গোটা এলাকায়। অর্ডার থাকা সত্ত্বেও মেরামতি হয়নি রাস্তার,প্রচন্ড ধুলোতে অতিষ্ঠ হয়ে শনিবার অবশেষে শনিবার ৩৪ নম্বর জাতীয় সড়ক পথ অবরোধ করে স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ একদিকে রাস্তার অবস্থা বেহাল অন্যদিকে রাস্তা সারায়ের অনুমতি থাকলেও হেলদোল নেই প্রশাসনের,
ধুলোয় ভর্তি হয়ে যায় গোটা এলাকা।প্রশাসনের দৃষ্টি ফেরাতেই এদিনের এই জাতীয় সড়ক অবরোধ ও বিক্ষোভ।

এলাকাবাসীর আরও অভিযোগ একাধিকবার প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত ভাবে অভিযোগ জানানো হয়েছে,
কিন্তু প্রশাসনের তরফে কোন উদ্যোগ নেওয়া হয়নি। অবশেষে রাস্তা অবরোধ করতে বাধ্য হই আমরা।দীর্ঘ ক্ষণ অবরোধ চলার পর ঘটনাস্থলে যায় স্থানীয় পুলিশ প্রশাসন।দ্রুত রাস্তা ছাড়াইয়ের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় এলাকাবাসী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.