কলকাতা

পনেরো টাকায় পেটপূজা! শিয়ালদহে ফিরল ‘জন আহার’

রেলযাত্রীদের জন্য দারুণ খবর। ফের চালু হল শিয়ালদহ স্টেশনের জনপ্রিয় ‘জন আহার’, যা কিনা জনতা মিল নামেই পরিচিত। এবার মাত্র ১৫ টাকার বিনিময়ে যাত্রীরা পাবেন গরম গরম সাতটি কচুরি, সুস্বাদু আলুর সবজি এবং মুখরোচক আচার। শুধু তাই নয়, এই ক্যান্টিনে বিরিয়ানি থেকে শুরু করে দক্ষিণ ও উত্তর ভারতীয় নানা খাবারও পাওয়া যাবে বাজারের তুলনায় অনেক কম দামে।
পরিষেবা চালুর পর থেকেই ক্যান্টিনে দেখা যাচ্ছে উপচে পড়া ভিড়। অতীতে খাবারের মান নিয়ে অভিযোগ ওঠায় এই পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে শিয়ালদহ ডিভিশনের সিনিয়র ডিসিএম যশরাম মিনা জানিয়েছেন, এখন খাবারের মানের দিকে নিয়মিত নজর রাখা হবে।
রেল সূত্রে খবর, প্রতিদিন প্রায় ১৫-১৮ লক্ষ যাত্রী শিয়ালদহ স্টেশন ব্যবহার করেন। তাদের মধ্যে অনেকেই আর্থিকভাবে দুর্বল। তাদের কথা ভেবেই এই উদ্যোগ। মেন সেকশন থেকে সাউথ সেকশনের দিকে যাওয়ার পথে তৈরি এই ক্যান্টিন শুরুতেই সকলের মন জয় করে নিয়েছে। এক যাত্রী জানালেন, বাজারে হালকা টিফিন করতেও যেখানে ৩০ টাকা লাগে, সেখানে ১৫ টাকায় এত খাবার অবিশ্বাস্য! কচুরি কেন মেনুতে? রেলকর্তারা জানান, বাঙালি-অবাঙালি সকলের প্রিয় খাবার এবং কম দামে পেট ভরানোর জন্য এটি সেরা বিকল্প। নিরামিষাশীদের জন্য আলাদা বাসনের ব্যবস্থাও রাখা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.