দেশবিদেশ

আবারও ভূমিকম্প, কেঁপে উঠেছে দিল্লি সহ একাধিক দেশ

মায়ানমার, থাইল্যান্ডের বিধ্বংসী ভূমিকম্পের পরে আবারও এল ভূমিকম্পের খবর৷ এবার কম্পন অনুভব হল দিল্লি-এনসিআর সহ সংলগ্ন এলাকায়৷ আতঙ্কিত মানুষ৷

আজ, বুধবার সকালে ভূমিকম্পে কেঁপে উঠেছে আফগানিস্তান৷ রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৬৷ ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১২১ কিলোমিটার গভীরে। রয়টার্সের প্রতিবেদন অনুসারে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বাগলান থেকে ১৬৪ কিলোমিটার পূর্বে।

প্রাথমিক প্রতিবেদনে ভূমিকম্পের তীব্রতা ৬.৪ বলে জানানো হয়েছিল, যা পরে ৫.৬ মাত্রায় সংশোধন করা হয়। আফগানিস্তানে ভূমিকম্পের প্রভাব দিল্লি-এনসিআর সহ আরও কিছু এলাকায় অনুভূত হয়েছে।

বিজ্ঞানীরা বলছেন, ভারতীয় ও ইউরেশিয়ান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত মায়ানমার। প্রতিবছর ভারতীয় প্লেট প্রায় ৫ সেন্টিমিটার হারে ইউরেশিয়ান প্লেটের দিকে এগোচ্ছে। এই অঞ্চলে একাধিক ফল্ট লাইনের উপস্থিতি, বিশেষত ‘সাংহাই ফল্ট’, ভূমিকম্পের ঝুঁকি বাড়িয়ে তুলছে। ফলস্বরূপ, গত কিছুদিনে মায়ানমারে একাধিক কম্পন অনুভূত হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.