এশিয়া কাপে দুর্দান্ত পারফরমেন্সের জন্য সেরা ক্রিকেটার সম্মানে ভূষিত হয়েছেন অভিষেক শর্মা। পুরস্কারস্বরূপ পেয়েছেন একটি ২৫ লক্ষ রাখার এসইউভি গাড়ী। কিন্তু এই পুরস্কার নিয়েই বিপাকে পড়েছেন ভারতীয় ওপেনার। সংযুক্ত আরব আমিরসাহিতে অনুষ্ঠিত হয়েছিল এইবারের এশিয়া কাপ। ফাইনাল ম্যাচের পর যে গাড়ির চাবী অভিষেকের হাতে তুলে দেওয়া হয় তার স্টিয়ারিং আছে বাঁদিকে। আমিরশাহি সহ বহু ইউরোপের দেশে এই নিয়ম বহাল থাকলেও ভারতে বহাল অন্য নিয়ম।
ভারতীয় নিয়ম অনুযায়ী, বাঁদিকে স্টিয়ারিং থাকা গাড়ি রাস্তায় চালানো নিষিদ্ধ। শুধু চালানো না, ভারতে প্রবেশেরও অনুমতি নেই এই ধরনের গাড়ির। তবে এই সমস্যার সমাধানও হয়তো দ্রুতই পেয়ে যাবেন ভারতীয় ওপেনার। যে সংস্থার গাড়ি অভিষেককে দেওয়া হয়েছে সেই সংস্থা নভেম্বরেই ভারতে আনছে তাদের গাড়ি। যার ফলে স্টিয়ারিংয়ের বিধিনিষেধ হয়তো উঠে যেতে পারে ভারতে। এখন অভিষেক তাঁর ২৭ লক্ষের গাড়ি ভারতে চালাতে পারেন কিনা সেটাই দেখার।







