চাকরিহারা শিক্ষকদের একটি দল ওএমআর সিটের মীরার ইমেজ চাইতে সিবিআই দপ্তরের যাওয়ার উদ্দেশ্যে সিজিও কমপ্লেক্স এ প্রবেশ করলে বিধান নগর পুলিশের পক্ষ থেকে বাধা দেয়া হয়। শিক্ষকদেরকে সিজিও কমপ্লেক্স থেকে বাইরে বার করে দেওয়া হয়।
এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সের সামনে বিধান নগর পুলিশের প্রচুর বাহিনী মোতায়েন রয়েছে। চাকরিহারা শিক্ষকদের দাবী তারা কোনো আন্দোলন বা বিক্ষোভ করতে আসেননি ওএমআর সিটের বিষয় তদন্তকারী সিবিআই এর সঙ্গে কথা বলতে এসেছেন। কিন্তু পুলিশের পক্ষ থেকে তাদেরকে ধাক্কা দিয়ে বার করে দেয়া হয়েছে।







