জেলা

কত একর জায়গা নিয়ে হচ্ছে মহাকাল মন্দির ! কতজন দর্শক প্রবেশ করতে পারবেন ?

উত্তরবঙ্গের পর্যটনের মুকুটে নয়া পালক – মহাকাল মন্দির । শুক্রবারই মুখ্যমন্ত্রীর হাত ধরে মহাকাল মন্দিরের শিলান্যাস হয় । তবে আপনারা কি জানেন , যাকে ঘিরে এই উচ্ছ্বাস , অর্থাৎ মহাকাল মন্দিরে কি কি থাকছে ? ঠিক কোথায় তৈরি হচ্ছে এই মন্দির !

জানা গিয়েছে মন্ত্রিসভার বৈঠকে প্রথমে মহাকাল মন্দির নির্মাণের জন্য প্রস্তাব গৃহীত হয়। তারপর চূড়ান্ত অনুমোদন মিললে , মুখ্যমন্ত্রী একটি ট্রাস্ট গঠন করেন । শিলিগুড়ির
পাশেই উজানু মৌজায় মাটিগাড়া ব্লকের পাথরঘাটা গ্রামে তৈরি হতে চলেছে মন্দির। এই মন্দিরের জমির পাশেই থাকছে রেললাইন ও চামটা নদী । ১৭ একর জমির ওপর নির্মিত হতে চলেছে এই মন্দির । মন্দির দর্শন করতে পারবেন এক লক্ষ মানুষ ।

কিছু সময় পূর্বে , দার্জিলিং এ দুর্যোগ পরিস্থিতি পরিদর্শন করতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানে গিয়েই দার্জিলিং এর মহাকাল মন্দির পরিদর্শনের পর , শিলিগুড়িতেও মহাকাল মন্দির নির্মাণের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী । মুখ্যমন্ত্রী সেদিন বলেছিলেন , “শিলিগুড়ির ডিএমকে একটা জমি দেখতে বলেছি। সেখানে কনভেনশন সেন্টার হবে। তারপাশেই তৈরি করা হবে মহাকাল মন্দির। এখানে সবচেয়ে বড় শিব রাখা হবে। করতে হয়ত একটু সময় লাগবে। টাস্ট্রি বোর্ড গঠন করতে হবে। সরকার বিনামূল্যেই জমি দেবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.