জেলা

মৃতদেহ প্রস্তুত দাহ করার জন্য, কিন্তু হঠাৎ করেই সেই দেহ নিয়ে ছুটলো পুলিশ! কেনো?

দাহ করার জন্য রেডি মৃতদেহ , কিন্তু হঠাৎ করেই বডি নিয়ে ছুটলো পুলিশ ! কিন্তু কেন ? ঘটনা বনগাঁর ভূপেন্দ্রনাথ শেঠ স্মৃতি মহাশ্মশানের। জানা গিয়েছে শ্মশানকর্মীদের, মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেট দেখে আগেই সন্দেহ হয়েছিল । তারপর দাহকাজ বন্ধ রেখে, বনগাঁ হাসপাতালে দেহ তুলে নিয়ে যায় পুলিশ।

সোমবার এই ঘটনাকে শ্মশানচত্বরে শোরগোল পড়ে যায় । মৃতদেহটি ছিল বনগাঁ এলাকারই বাসিন্দা ধ্রুব কুন্ডুর। তার আনুমানিক বয়স ৬৫ বছর । ধ্রুব কুন্ডুর পরিবারের কথায়, রবির সকালে নিজ বাড়িতেই তার মৃত্যু হয় । মৃত্যুর পর, স্থানীয় এক হোমিওপ্যাথি চিকিৎসক ডেথ সার্টিফিকেট দেন ।

বনগাঁ ভূপেন্দ্রনাথ শেঠ স্মৃতি মহাশ্মশানে ধ্রুবর দেহ নিয়ে যাওয়া হয় দাহ করার জন্য। সেখানে সব কাগজপত্র পরীক্ষা করে দেখা হয়, কিন্তু মৃতদেহ দেখেই সন্দেহ জাগে শ্মশানকর্মীদের মতে । কর্তব্যরত শ্মশানকর্মীদের দাবী , ধ্রুব কুন্ডুর গলায় একটি দাগ ছিলো, যা স্বাভাবিক নয় । ঘটনার বিষয়ে বনগাঁর পুরপ্রধানকে জানানো হয়, এবং তড়িঘড়ি পুলিশে খবর দেওয়া হলে , পুলিশ এসে তৎক্ষণাৎ দেহ তুলে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.