জেলা

বারাসাত জেলা পুলিশের নতুন অস্ত্র আধুনিক ড্রোন, সহজেই ফাটানো যাবে টিয়ার সেল

উত্তর ২৪ পরগনা জেলায় বারাসাত পুলিশ জেলায় এবার থেকে ব্যবহার করা হবে, আধুনিক ড্রোন। যেকোনো বড় ভিড় বা জমায়েত সরাতে এই ড্রোন ব্যবহার করে সহজেই শট রেঞ্জ টিয়ারসেল অথবা লং রেঞ্জ টিয়ার সেল ফাটানো যাবে। বারাসাত পুলিশ জেলা সূত্রে এমনটাই জানা গেছে। এছাড়াও এই ড্রোনের মাধ্যমে বড় ভিড় বা জমায়েতের মধ্যে কত মানুষ আছে এবং কারো কাছে অস্ত্র আছে কিনা তা চিহ্নিত করবে এই ড্রোন। আজ বিকেল চারটের সময় বারাসাতে বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে তারই প্রশিক্ষণ দেয়া হলো বারাসাত জেলা পুলিশের আধিকারিকদের। উপস্থিত ছিলেন বারাসাত জেলা পুলিশের সুপার, অতিরিক্ত পুলিশ সুপার,SDPO বারাসাত, এছাড়া উপস্থিত ছিল বারাসাত থানার ভারপ্রাপ্ত অধিকারী মধ্যমগ্রাম থানার ভারপ্রাপ্ত আধিকারিকসহ বারাসাত জেলা পুলিশের একাধিক পুলিশ আধিকারিকরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.