জনপ্রিয় ধারাবাহিক ‘করুণাময়ী রাণী রাসমণি’-র পর জি বাংলা ফের এক ঐতিহাসিক চরিত্রকে নিয়ে আসছে। এবার তারা তুলে ধরবে নাটোরের মহীয়সী রাণী ভবানীর জীবনকথা। সম্প্রতি চ্যানেলের পক্ষ থেকে একটি প্রোমো ভিডিও প্রকাশ করা হয়েছে, যেখানে যুদ্ধের আবহের মধ্যে লেখা ভেসে ওঠে, “রাণী রাসমণির পর, বাংলার অন্য এক মহীয়সী নারীর গল্প এবার জি বাংলায়। আসছে রাণী ভবানী।”
তবে রাণী ভবানীর চরিত্রে কাকে দেখা যাবে, তা এখনও জানায়নি চ্যানেল কর্তৃপক্ষ। তবে দর্শকদের মধ্যে এই চরিত্রে অভিনেত্রী তিয়াশা লেপচা, অঙ্কিতা মল্লিক এবং পায়েল দে-কে দেখার আগ্রহ দেখা যাচ্ছে। এর আগে ‘মহাপীঠ তারাপীঠ’ ধারাবাহিকে রাণী ভবানীর চরিত্রে ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন তিয়াশা।
এই খবর প্রকাশ্যে আসতেই দর্শক মহলে উৎসাহের সৃষ্টি হয়েছে। অনেকেই রাণী ভবানীর জীবনকাহিনী নিয়ে ধারাবাহিক দেখার আগ্রহ প্রকাশ করেছেন এবং ‘রাণী রাসমণি’-র মতোই এটিও দর্শকদের মন জয় করে নেবে বলে আশা রাখছেন। এখন দেখার, জি বাংলা কোন অভিনেত্রীকে এই গুরুত্বপূর্ণ চরিত্রে নির্বাচন করে এবং কবে থেকে এই নতুন ধারাবাহিক শুরু হয়।






