জেলা

মহিলা কনস্টেবলদের সহযোগিতায় প্ল্যাটফর্মেই জন্ম এক শিশুকন্যার

প্ল্যাটফর্মে জিআরপি মহিলা কর্মীদের সহযোগিতায় শিশুকন্যার জন্ম দিলেন ২৪ বছরের এক বধূ। ঘটনাটি ঘটেছে বর্ধমান স্টেশনে।

রেল সূত্রে খবর, বিহারের পূর্ব চম্পারণের সুগৌলির বাসিন্দা গোবিন্দ কুমার ও তাঁর স্ত্রী নিশা শুক্রবার বিকালে আপ মিথিলা এক্সপ্রেসের সাধারণ কামরায় ছিলেন। ব্যাণ্ডেল স্টেশন পেরোনোর পরেই চলন্ত ট্রেনের মধ্যেই প্রসব যন্ত্রণা ওঠে নিশার। এরপর তার স্বামী কামরায় কর্তব্যরত রেলকর্মীকে বিষয়টি জানালে তিনি হাওড়ার কন্ট্রোল রুমে ফোন করা হলে সেখান থেকে ফোনে বিষয়টি বর্ধমান স্টেশনের জিআরপিকে জানানো হয়। এরপর সন্ধ্যা ৬টা ১০ নাগাদ ট্রেনটিকে বর্ধমান স্টেশনে ঢোকে ২ নম্বর প্লাটফর্মে। বর্ধমান স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন থেকে নামার পরেই নিশার প্রসব যন্ত্রণা আরও তীব্র হয়। সেখানে অপেক্ষায় ছিলেন এক চিকিত্‍সক ও জিআরপি কর্মীরা।

জিআরপি মহিলা কনস্টেবলদের সহযোগিতায় প্ল্যাটফর্মেই বসার জায়গায় এক কন্যাশিশুর জন্ম দেন নিশা। পরে মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সদ্যোজাত এবং তার মাকে। হাসপাতাল সূত্রে খবর, মা মেয়ে দুজনেই এখন ভালো আছেন।

নিশার স্বামী বলেন, “আমরা আসলে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলাম। রাস্তাতেই আমার স্ত্রীর প্রসব যন্ত্রণা ওঠে। বাকি যাত্রীদের সহযোগিতায় আমি রেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করি। আমি আপ্লুত ওদের ব্যবহারে। আমার স্ত্রী ও সন্তান দুজনেই এখন ভাল রয়েছে। প্রথমটায় ভয় পেয়ে গিয়েছিলাম, কীভাবে প্ল্যাটফর্মেই… কিন্তু সবটাই ভালভাবে হয়ে গিয়েছে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.