Operation Sindoorদেশ

যুদ্ধের আবহাওয়ায় সূর্য অস্তের পর কি বন্ধ থাকবে রেল পরিষেবা?

অশান্ত রয়েছে ভারত-পাক সীমান্ত। অপারেশন সিঁদুর মাধ্যমে একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে ভারত। এরপরেই রীতিমতো পাকিস্তান প্রমাণ করে দিল যে তারা কিভাবে সন্ত্রাসকে সমর্থন করে ও সন্ত্রাসবাদীদের জায়গা করে দেয়। জঙ্গি ঘাটি নষ্ট করার প্রতিশোধে ভারতের সীমান্তবর্তী এলাকায় লাগাতার গুলিবর্ষণ করে ইসলামাবাদ। সেই আবহাওয়ায় রেড অ্যালার্ট জারি রয়েছে একাধিক বিমানবন্দরে। এবার সূর্য ডুবে যাওয়ার পর কি কয়েক জায়গায় রেল পরিষেবা বন্ধ রাখা হবে?

ভারতবর্ষ শান্তিপ্রিয় ও যুদ্ধ বিরোধী দেশ। তবে এটা ভারতের দুর্বলতা নয়। বরং বলা ভালো এটা দুর্বলতা ভেবে যদি এই দেশের ওপর প্রতিনিয়ত হামলা করার চেষ্টা করে তাহলে পাল্টা আক্রমণ করতে দেরি করে না ভারত। বহুবার পাকিস্তানকে সতর্ক করার পরেও তারা সন্ত্রাসবাদীদের মদত দেওয়া ছাড়েনি। তাই জন্য প্রতিবার যোগ্য জবাব পাওয়ার পরেও নির্লজ্জের মতো একই কাজ করে গেছে পাকিস্তান। এবার কাশ্মীরের পহেলগাঁওতে নিরীহ ২৬ জন পর্যটককে গুলির করে প্রাণ নেয় পাকিস্তান আশ্রিত জঙ্গিরা। তাদেরকে অপারেশন সিন্দুর মাধ্যমে শিক্ষা দেয় ভারত। এরপর থেকেই অশান্ত হয়ে উঠেছে সীমান্ত। যার ফলে একাধিক যানবাহনের পরিষেবায় রাশ টেনেছে কেন্দ্রীয় সরকার।

রাতের অন্ধকার হলেই সীমান্তে একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মাধ্যমে হামলা চালাতে থাকে পাকিস্তান। কড়া হাতে সমস্ত হামলা রুখে দিচ্ছে ইন্ডিয়া। সেই জন্যও একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে একাধিক বিমানবন্দর। পাশাপাশি একাধিক বিমানবন্দরে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। সেই কারণে রেল পরিষেবার ওপর ভরসা রেখেছিল সকলেই। তবে যেহেতু সূর্য অস্তের পর ক্রমাগত আক্রমণ চালাচ্ছে ইসলামাবাদ, তাই জন্য এবার সে ক্ষেত্রেও কিছুটা হ্রাস টানতে চলেছে ভারত সরকার। ইতিমধ্যেই ১৫ টি দূরপাল্লার ট্রেন। এমনকি যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে পাঞ্জাব ও জম্মু সীমান্ত লাগোয়া এলাকার ট্রেন চলাচল সূর্য ডোবার পর থেকে বন্ধ হয়ে যাবে। সকলে ও দিনের বেলা সমস্ত ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে। এমনকি দিনের বেলা কিছু স্পেশাল ট্রেন ও চালানো হবে। তবে যতদিন যুদ্ধের পরিস্থিতি থাকবে ততদিন পর্যন্ত আলো পরার পর থেকে পুরোপুরি ভাবে ব্যহত থাকবে রেল পরিষেবা ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.