জেলা

বিশেষ ভাবে সক্ষম স্বামীর সাথে বিয়ে হওয়ায় আত্মঘাতী নাবালিকা

স্বামীর সঙ্গে সংসার করতে চাইছিলেন না নববধূ। ফলত বিয়ের দশ দিনের মাথায় আত্মঘাতী হন নাবালিকা বধূ। জানা যগিয়েছে, নাবালিকার প্রেমের সম্পর্ক ছিল অন্য তরুনের সঙ্গে। তবুও মেয়ের ইচ্ছের বিরুদ্ধে বিশেষ ভাবে সক্ষম যুবকের সঙ্গে বিয়ে দিয়ে ছিলো পরিবার। আর এই কারণ বসত ফাঁসিতে ঝুলে আত্মঘাতী হন নাবালিকা বধূ বলে অভিযোগ স্থানীয়দের।
ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাটি ঘটে শনিবার সকালে মালদার হরিশচন্দ্রপুর থানা সংলগ্ন বিরুয়া গ্রামে। দুই মাস আগে বিরুয়া গ্রামের বাসিন্দা মহম্মদ কাসিমের সঙ্গে বিয়ে হয় রামশিমূল গ্রামের ফিরোজা খাতুনের। মাত্র দশ দিন হয়েছিল ফিরোজা ও কাশিমের বিয়ের। কাশেম শারীরিক রূপে বিশেষভাবে সক্ষম ছিল । ফলত কাসিম কে স্বামী হিসেবে মেনে নিতে পারেনি বধূ। অন্যদিকে বধূ অন্য তরুণের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে ছিল। শুক্রবার রাতে বধূর মা-বাবা বধূর শ্বশুরবাড়িতে আসেন। মা-বাবা মেয়েকে বোঝানোর পাশাপাশি শাসন করেছিলেন। কিন্তু পরের দিন শনিবার সকালে বাড়ি থেকে পাঁচশ মিটার দূরে আমবাগানে ফাঁসিতে ঝুলে আত্মঘাতী হয়েছিল বধূ।
পুলিশ জানিয়েছেন, মৃতার নাম ফিরোজা খাতুন(১৫)। পুলিশ আম বাগান থেকে বধূর ঝুলন্ত দেহ উদ্ধারের পাশাপাশি ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায় ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.