বলিউডের বাদশার জনপ্রিয় সিনেমাগুলির তালিকায় নিজের জায়গা করে নিয়েছে পাঠান সিনেমা। তারপর থেকেই জল্পনা শুরু হয়ে গিয়েছিল এই সিনেমার দ্বিতীয় পার্টের। এমনকি এই সিনেমা বড় পর্দায় আসছে সেটা আগেই সিনেমা নির্মাতারা। অবশেষে এই সিনেমার শ্যুটিং শুরু হতে চলেছে। কিন্তু কোথায় হবে এই সিনেমার শ্যুটিং?
পাঠান সিনেমা ইতিমধ্যেই মানুষের মনে আলোড়ন ফেলে দিয়েছে। তাই এই সিনেমার সিক্যুয়েলে মানুষের প্রত্যাশা অনেকটাই বেশি থাকবে বলে আশা করাই যায়। ২০২৩ সালে বেরিয়েছিল এই সিনেমা পর্দা কাঁপিয়েছিল। তারপরে জল্পনা পরের সিক্যুয়েলের গল্প কে লিখবে সেটা চয়ন করা নিয়ে। প্রথমে কথা চলছিল যে পাঠানের চিত্রনাট্য লিখেছিল তাকে দিয়ে লেখানো হবেই পাঠান ২-এর চিত্রনাট্য। তবে যশরাজের পুত্র এই সিনেমা চিত্রনাট্য লেখার দায়ভার কারো ওপরেই ছাড়তে রাজি হয়নি। তিনি এবার চিত্রনাট্য লেখা সম্পূর্ণভাবে শেষ করেছে। তবে প্রশ্ন এই সিনেমার শ্যুটিং হবে কোথায়?
সম্ভাবনা আছে এই সিনেমার শ্যুটিংয়ের জন্য পাঠান ২-এর গোটা টিম পাড়ি দিতে পারে চিলিতে। এরপর থেকে বলিউডের একাধিক সিনেমার শ্যুটিং হতে চলেছে চিলির মাটিতে। এমনকি সেই তালিকায় নাম লিখিয়েছে ‘লাকাদবাগ্গা ৩’। সেই সিনেমার শ্যুটিং শুরু হবে আগামী বছরের শুরু থেকে। তবে পাঠান ২-এর শ্যুটিং এই বছরেই হবে।







