কলকাতা

অকালপ্রয়াণ প্রীতমের: ময়নাতদন্তে মিলল মৃত্যুর ইঙ্গিত, ভেঙে পড়েছেন মা রিঙ্কু

অকালেই জীবন থেমে গেল প্রীতমের। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উঠে এসেছে, Acute Hemorrhagic Pancreatitis-এর জেরেই মৃত্যু হয়েছে প্রীতমের। রিপোর্টে আরও জানা গিয়েছে, স্বাভাবিকের তুলনায় তার হৃদযন্ত্র, লিভার ও কিডনির আকার অনেকটাই বড় ছিল। চিকিৎসকদের দাবি, রক্তচাপজনিত সমস্যার ফলেই এমন জটিলতা দেখা দিতে পারে। উল্লেখযোগ্যভাবে, হাসপাতালে দেহ আনার ৫-৬ ঘণ্টা আগেই মৃত্যু হয়েছিল বলে অনুমান।

ময়নাতদন্তের পর ছেলের দেহ তুলে দেওয়া হয় মা রিঙ্কু দেবীর হাতে। কান্নায় ভেঙে পড়া রিঙ্কু দেবীকে বলতে শোনা যায়, “আমার ছেলেকে ফিরিয়ে দাও, আমি আর কিছু চাই না।” তখন মর্গে চলছে তার ছেলের দেহের পরীক্ষা।

শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। ঘটনার প্রেক্ষিতে তিনি বলেন, “একটা জলজ্যান্ত ছেলে এভাবে চলে গেল? কিছুই বুঝতে পারছি না।”

রিঙ্কু দেবী জানিয়েছেন, সোমবার গভীর রাত পর্যন্ত ছেলের সঙ্গে কথা হয়েছিল তার। প্রীতম বলেছিলেন, অফিসের কাজে মঙ্গলবার সকালে বাইরে যাবেন। মা হিসেবে তার মন অস্থির ছিল, কারণ বুঝতে পারছিলেন ছেলে ঠিক মতো খাচ্ছিল না। তাই স্বামীকে বলার কথা ভাবছিলেন—ছেলেকে বাড়িতে নিয়ে আসবেন অথবা তিনি নিজে ছেলের কাছে থাকবেন। কিন্তু তার আগেই ঘটে গেল এই মর্মান্তিক ঘটনা।

প্রীতমের আকস্মিক মৃত্যু নিয়ে চলছে শোক আর প্রশ্নের ঘূর্ণি। রিপোর্টের পূর্ণাঙ্গ বিশ্লেষণ সামনে এলেই মৃত্যুর প্রকৃত কারণ আরও স্পষ্ট হবে বলে মত চিকিৎসকদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.