বিধায়ক ঘনিষ্ট তৃণমূল কর্মীকে তুলে নিয়ে বেধাড়ক মারধর প্রাক্তন ব্লক তৃণমূলের সভাপতির। গুরুতর আহত অবস্থায় ভর্তি এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে। মঙ্গলবার রাত ৮ টা নাগাদ পশ্চিম মেদিনীপুর যেলার মোহনপুর বাগদা হাসপাতাল মোড়ে তৃণমূল কর্মী সেক সফিকুল আলমের উপর আক্রমণ চালায় অপর গোষ্ঠীর তৃণমূলকর্মীরা। তাঁকে কিল চড় ঘুসি মারতে থাকে অন্য গোষ্ঠীর দুষ্কৃতীরা। গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সফিকুল আলম। স্থানীয়রা দেখতে উদ্ধার করে মোহনপুর হাসপাতালে নিয়ে যায়। পরে এগরা সুপার হাসপাতালে রেফার করা হয়। প্রসঙ্গত ১ মাস আগে মোহনপুর ব্লক তৃণমূলের সভাপতি মানিক মাইতিকে সরিয়ে বিধায়ক বিক্রম প্রধানকে এই ব্লকের দায়িত্ব দেন অভিষেক ব্যানার্জী। মোহনপুর গ্রাম পঞ্চায়েত মেম্বার রেশমা আলমের স্বামী সফিকুল আলমের বাড়িতে বিধায়কের কার্যালয় খোলা হয় । সেই ঘটনাকে কেন্দ্র করেই এই আক্রমণ বলে অভিযোগ করছেন বিধায়ক গোষ্ঠী। জানা গেছে প্রাক্তন ব্লক তৃণমূলের সভাপতি মানিক মাইতির নেতৃত্বে মসি খান নামের দুষ্কৃতিকে দিয়ে এই আক্রমণ চালানো হয় বলেই অভিযোগ করেন আক্রান্ত তৃণমূল কর্মী সফিকুল আলম। এই ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।
Read Next
November 22, 2026
প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি রুখতে সচেতনতায় জোর, ফার্মাসিস্টদের সমস্যার কথা তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী**
November 22, 2026
বৃষ্টির বিদায়, মঙ্গলবার থেকেই নামবে পারদ! নভেম্বরের শেষেই কি জাঁকিয়ে শীত, কলকাতার তাপমাত্রা নামতে পারে ১৮ ডিগ্রিতে
November 21, 2026
ক্রিকেটের ২২ গজ ছেড়ে রাজনীতির ময়দানে চাহাল! বিজেপির ওবিসি মোর্চার জাতীয় কমিটিতে পেলেন জায়গা**
November 21, 2026
আলু চাষের মরশুমেই বড় ধাক্কা! বৃষ্টির জলে ডুবল জমি, এক বিঘেতে ৩০ হাজার খরচের পর ফের বীজ কেনার চিন্তা
November 21, 2026
মালদহে ট্রেন বেলাইন হওয়ার মকড্রিল, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য
November 21, 2026
খাবার থেকে ঘুম, সবেতেই টাকা! জেলের ভিতরে চলত কীসের কারবার? মাসে ৩০ লক্ষ তোলার অভিযোগে হাইকোর্টে মামলা
Related Articles
Check Also
Close







