জেলা

বসিরহাটে শহীদ দীনেশ মজুমদারের ১১৯তম জন্মজয়ন্তী পালিত

অপারেশন সিঁদুরের ঐতিহাসিক সাফল্য এবং তেরঙ্গা যাত্রার আবাহে দেশজুড়ে যখন দেশপ্রেমের আবেগ উথলে উঠছে, ঠিক সেই সময় বসিরহাটে পালিত হলো এক বীর বিপ্লবীর ১১৯তম জন্মদিন। তিনি শহীদ দীনেশ মজুমদার — ভারতের স্বাধীনতা সংগ্রামের এক গর্বিত সন্তান।

১৯০৭ সালের ১৯শে মে বসিরহাটের নিমতলায় জন্মগ্রহণ করেন দীনেশ মজুমদার। অল্প বয়সেই দেশমাতৃকার প্রতি অগাধ প্রেম ও সাহসিকতায় উদ্বুদ্ধ হয়ে বিপ্লবী আন্দোলনে জড়িয়ে পড়েন। ১৯৩০ সালের ২৫শে আগস্ট ইংরেজ শাসক চার্লস টেগার্টের উপর বোমা হামলা এবং ১৯৩৩ সালের ২৫শে ফেব্রুয়ারি চন্দননগরের পুলিশ কমিশনার মঁসিয়া কুঁই-কে হত্যা করার দায়ে তাঁকে গ্রেফতার করা হয়। এই দুই সাহসী কর্মের জন্য ১৯৩৪ সালের ৯ই জুন তাঁকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

আজ, ১৯ মে ২০২৫, তাঁর ১১৯তম জন্মজয়ন্তী উপলক্ষে বসিরহাট টাউনহল প্রাঙ্গণে তাঁর আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, ছাত্র-ছাত্রী, ও সাধারণ মানুষ। আবেগঘন পরিবেশে তাঁকে স্মরণ করে বক্তারা বলেন, আজকের প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও আত্মত্যাগের আদর্শ তুলে ধরতে শহীদ দীনেশ মজুমদারের জীবন এক অনন্য উদাহরণ।

এই দিনটি বসিরহাটের গর্ব, দেশের ইতিহাসে এক স্বর্ণালী অধ্যায়। তাঁর আত্মত্যাগ দেশের জন্য ছিল নিঃস্বার্থ, তাঁর স্বপ্ন ছিল স্বাধীন, আত্মমর্যাদাসম্পন্ন ভারতবর্ষ — যা আজ বাস্তব হয়েছে। শহীদ দীনেশ মজুমদার চিরকাল বেঁচে থাকবেন দেশবাসীর হৃদয়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.